নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিংড়ী চাষের পাশাপাশি তরমুজে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা

চিংড়ী চাষের পাশাপাশি তরমুজে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষীরা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা শ্যামনগর একটি নদী বেষ্টনী উপজেলা। এছাড়া উপজেলাটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত প্রত্যন্ত উপকুলীয় অঞ্চল হিসেবে পরিচিত। এ উপজেলার সব কয়টি ইউনিয়নে কমবেশি লোনা পানির চিংড়ীসহ বিভিন্ন প্রজাতির মৎস্য চাষ করে থাকে চাষিরা। আর এই মৎস্য চাষের পাশাপাশি তরমুজসহ বিভিন্ন ধরনের সবজি চাষে আগ্রহী চাষিরা।


বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে, উপজেলার উপকুলীয় অঞ্চল কৈখালী, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে শতশত ফসলি জমিতে তরমুজ চাষ করছেন চাষিরা। বর্তমান সময়ে চাষকৃত তরমুজ ক্ষেতে গিয়ে দেখা যায়, রোপনকৃত তরমুজের চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করে যাচ্ছেন চাষিরা। প্রতিটি চারাগাছে কেউ পানি দেওয়া, কেউ বিভিন্ন ধরনের কীটনাশক ছিটানো আবার কেউ কেউ চারা গাছের নিচে বন বিছানো কাজে নিয়োজিত আছেন। 


এ বিষয়ে কৈখালীর বৈশখালী গ্রামের ইমাম গাজীর পুত্র তরমুজ চাষী আব্দুর রহিম বলেন, বিগত বছরের তুলনায় এবছর তরমুজ চাষে আমাদের খরচের হারটা একটু বেশি বৃদ্ধি পাচ্ছে। কারণ গত বছরের তুলনায় এবছর তরমুজের বীজ ও সার কীটনাশকের দাম অনেক বেশি।


গত বছর প্রতি ৩৩ শতক (১ বিঘা) জমিতে তরবুজ চাষ করতে আমাদের ২৫হাজার টাকা খরচ হয়েছিলো। কিন্তু চলতি বছরে বিঘা প্রতি ৩৫-৪০ হাজারের মতো খরচ হতে পারে। এবিষয়ে শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ধান চাষের পাশাপাশি গত বছরের তুলনায় এ বছর উপজেলায় বিভিন্ন ধরনের সবজি ও তরমুজের চাষ অনেক বেশি। উপজেলায় গতবছর আনুমানিক ১২০একর জমিতে তরমুজ চাষ করা হলেও চলতি বছরে তার দিগুণ অর্থাৎ প্রায় ৯০০ একর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। খরচ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন বীজ, সার ও শ্রমজীবীদের দাম বৃদ্ধি হওয়ায় চাষীদের জন্য এবার খরচের হার একটু বৃদ্ধি পেয়েছে। কিন্তু সামনের রমজানের ভিতরে যদি তরমুজ বিক্রির উপযুক্ত সময় হয় তাহলে কৃষকগণ লাভবান হবে বলে আমি আশাবাদী। এদিকে বর্তমান সময়ে তরমুজ চাষীদের মধ্যে এখন সব চেয়ে বড় ভয়ের হয়ে দাঁড়িয়েছে রোপণকৃত চারাগাছে সংক্রমণ রোগে ক্ষতিগ্রস্ত হওয়ার।


Tag
আরও খবর