নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

টাকার অভাবে সুযোগ পেয়েও মেরিনে ভর্তি হতে পারছেন না চা বিক্রেতার ছেলে

টাকার অভাবে সুযোগ পেয়েও মেরিনে ভর্তি হতে পারছেন না চা বিক্রেতার ছেলে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সুযোগ পেয়েও মেরিন ক্যাডেট ন্যাটিকালে ভর্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে সাতক্ষীরা শহরের চা বিক্রেতার ছেলে শামীম কবির নিরবের। এমন সুযোগ পাওয়ার খুশি হতে পারছে না শুধুমাত্র পারিবারিক অসচ্ছলতার কারণে। টাকার অভাবে গোটা পরিবারে দেখা দিয়েছে মলিনতার ছাপ। ভর্তি হতে প্রয়োজন ৫০হাজার টাকা। 

এছাড়া মেডিকেল পরীক্ষাসহ বিভিন্ন খরচ দিয়ে তার এখন প্রায় এক লাখ টাকা প্রয়োজন। কিন্তু গরিব বাবার পক্ষে এককালীন এতগুলো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই মেরিনে ভর্তি নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছে শামিমের পরিবার। মেধা তালিকায় ৩৫তম স্থান অধিকারী শামীম কবির নিরব বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে।

সাতক্ষীরা শহরের শিশু হাসপাতালের বিপরীতে বাবা ছিদ্দিক মোড়ল চা বিক্রি করেন। এর আগে ২০২০ সালে সাতক্ষীরা পুলিশ লাইন স্কুল থেকে মাধ্যমিকে জিপিএ-৫ এবং ২০২২ সালে যশোর ক্যান্টমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় সে। এছাড়া ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষায়ও জিপিএ-৫ এবং জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

শামীম বলে, গত ২৭ জানুয়ারি মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। এতে মেধা তালিকায় ৩৫তম স্থান অধিকার করেছি। ভর্তি হতে ৫০হাজার টাকা লাগবে। এছাড়া মেডিকেল পরীক্ষায় ১০হাজার টাকায় অন্যান্য খরচ দিয়ে প্রায় এক লাখ টাকা মতো লাগবে বলে জেনেছি। আমার বাবা একজন চায়ের দোকানী। এত টাকা জোগাড় করতে পারছে না। ভর্তি হতে পারবো কিনা জানি না।

শামীমের বাবা ছিদ্দিক মোড়ল বলেন, আমার তিন ছেলের মধ্যে শামীম বড়। ছেলের সাফল্যে আমরা অনেক খুশি। 

ছোট একটা চায়ের দোকানে ৫ জনের সংসার চলে। যশোর ক্যান্টমেন্ট কলেজ পড়াতে গিয়ে ছেলের পিছনে অনেক টাকা খরচ হয়েছে। অনেক কষ্টে প্রতিমাসে সেই টাকা জুগিয়েছি। বতর্মান বাজারের সকল জিনিসের যে দাম তাতে আমাদের ৫ জনের সংসার ঠিক মতো চলে না। ভর্তির এতো টাকা পাবো কোথায়। কোনও দানশীল ব্যক্তি যদি তার লেখা পড়ার ভার বহন করে, তবে কৃতজ্ঞ থাকবো। যদি আমার ছেলের বৃত্তির ব্যবস্থা করেন তাহলে আমার ছেলে পড়ালেখা চালিয়ে যেতে পারবে। 


কেউ সহায়তা করতে চাইলে এই নম্বরে ০১৭২৭০১৩৯৮৪ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন শামীমের পরিবার। বাবার সঙ্গে দোকানে কাজ করেও এসএসসিতে গোল্ডেন ‘এ প্লাস’ পেয়েছিলো শামিম। আগামী ২৭ ফেব্রুয়ারি তারিখের মধ্যে ভর্তি হতে না পারলে আসন শুন্য ঘোষণা করবে মেরিন একাডেমি।


Tag
আরও খবর