নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিদেশ যাওয়ার ক্ষেত্রে দক্ষতা হয়ে দালাল না ধরার আহ্বান: এমপি আশু

বিদেশ যাওয়ার ক্ষেত্রে দক্ষতা হয়ে দালাল না ধরার আহ্বান: এমপি আশু




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

দালাল না ধরে, দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়ে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু বলেছেন, আর্থিক উন্নতি ও ভাল আয় করতে অনেকেই বিদেশ যেতে চায়।


কিন্তু সাধারণ মানুষের বিদেশ যাওয়ার প্রক্রিয়া ও কাজ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যার ফলে বিদেশ যাওয়ার জন্য অধিকাংশ মানুষ দালাল দ্বারা প্রতারিত হন। তাই বিদেশ যাওয়ার জন্য দালাল না ধরে, দক্ষ হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলে নিবন্ধন করে সরকারিভাবে বিদেশ যাওয়ার সুযোগ গ্রহণ করার আহ্বান করেন তিনি।


সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরতলীর বিনেরপোতায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত জব ফেয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, দক্ষতা অর্জনের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়নসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে যুগোপযোগী ও পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নিজেকে গড়ে তোলা যায়।


সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জব ফেয়ারে আরও বক্তব্য দেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বিসিক শিল্প নগরী সাতক্ষীরার উপব্যবস্থাপক গোলাম সাকলাইন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের অহকারী পরিচালক মোস্তফা জামান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির জব প্রেসমেন্ট অফিসার মোঃ আরিফুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টিও সভাপতি মোঃ আব্দুর রউফ বাবু প্রমুখ।


অনুষ্ঠিত জব ফেয়ারে দেশের স¦নামধন্য ১৪ কোম্পানী অংশ নেয়। এতে সাঈদুর রহমান ও লাইলা পারভীন নামে দুই জনকে চাকরি প্রদান করা হয়।

Tag
আরও খবর