নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আগামী শুক্রবার থেকে সাতক্ষীরা নলতায় তিন দিনব্যাপী ওরছ শরীফ শুরু

আগামী শুক্রবার থেকে সাতক্ষীরা নলতায় তিন দিনব্যাপী ওরছ শরীফ শুরু




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:   

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ৬০তম বার্ষিক ওরছ শরিফ শুক্রবার থেকে শুরু হবে। আগামী ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি শুক্র, শনি ও রবিবার উপলক্ষে নলতা শরীফে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ওরছ শরীফ উপলক্ষে অপরূপ সাজে সাজানো হয়েছে রওজা শরীফ এলাকায়। সুবিশাল সামিয়ানা, গেট, প্যান্ডেল, আলোক সজ্জায় সাজানো হয়েছে রওজা শরীফ প্রাঙ্গণসহ মোবারক বাজারের পুরো এলাকা।

নানা ধরনের আলোর ঝলকানি আর রওজা শরীফ প্রাঙ্গণে বহুবিধ ফুল গাছগুলো সুশোভিত আর সুগন্ধ ছড়িয়ে জানান দিচ্ছে নলতা শরীফের সুগন্ধির আবহ। ওরছ শরীফ শুরুর একদিন আগে থেকে আসা দেশ বিদেশের বহু এলাকা হতে ভক্ত, দর্শণার্থীদের পদভারে প্রকম্পিত এবং উজ্জীবিত হবে নলতা শরীফ। দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আগত পীর কেবলার প্রায় একলক্ষ ভক্তবৃন্দের আগমন ঘটবে। নলতা কেন্দ্রীয় মিশনের সভাপতি ও সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক-এমপির দিকনির্দেশনায় মিশন কর্মকর্তাদের তত্ত্বাবধানে ওরছ শরীফে আগত সকল মেহমানদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওরছ শরীফকে সফল করার লক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নলতা শরীফে সর্বস্তরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ওজু, গোসল, খাওয়ার পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়াও হোটেল-রেস্তোরাঁ, মনোহারিসহ বিভিন্ন প্রকার দোকান পাটের সমারোহ চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রোভার স্কাউটস্, স্কাউটস্, স্বেচ্ছাসেবক, যানবাহন রাখার সু-ব্যবস্থা, হৃদয়ে আহ্ছান, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রচার বিভাগ, মিলাদ শরীফের স্টল, এ্যালটমেন্ট কক্ষ, রন্ধনশালা সহ চলছে নানা আয়োজনের প্রস্তুতি।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি এই পবিত্র ওরছ শরিফে কোরআন হাদিসের আলোকে নবী রাসুল (স.) ও ওলি-আউলিয়াগণের জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করা হবে।

এছাড়াও পবিত্র ওরস শরিফ উপলক্ষ্যে পাক রওজা শরিফে প্রতিদিন খতমে কোরআন মজিদ কলেমাখানি, মিলাদ শরিফ, চাদর পেশ, ছওয়াবরেছানী ও আলোচনা অনুষ্ঠিত হবে।


Tag
আরও খবর