নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাবেক এমপি রবি পুত্রের প্রতি ফুঁসে উঠেছে ভোমরা স্থল বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা

সাবেক এমপি রবি পুত্রের প্রতি ফুঁসে উঠেছে ভোমরা স্থল বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: সদ্য সাবেক এমপি পুত্র মীর তানজীর আহমেদের সীমাহীন শোষণের হাত থেকে তারা মুক্তি চায়। ফুঁসে উঠেছে ভোমরা স্থল বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা। ষড়যন্ত্রমূলকভাবে হরণ করে নেওয়া তাদের ন্যায্য মজুরীর টাকা সঠিক হিসাবে পেতে চায়। আর এরই প্রেক্ষিতে ভোমরা স্থল বন্দরে কর্মরত চারটি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মজুরী বৈষম্যের বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্যে ০৭ (সাত) কর্ম দিবসের আলটিমেটাম দিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমতাবস্থায় সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আহরণে কোনপ্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হওয়া নির্ভর করছে মেসার্স ড্রপ কমিউনিকেশন লিমিটেডের নির্বাহী পরিচালক সাবেক এমপি পুত্র মীর তানজীর আহমেদের পরবর্তী পদক্ষেপ গ্রহণের উপর। ভোমরা স্থল বন্দরের একাধিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষ নিয়োজিত শ্রমিক ঠিকাদার মেসার্স ড্রপ কমিউনিকেশন লিমিটেডের নির্বাহী পরিচালক মীর তানজীর আহমেদ বন্দর কর্তৃপক্ষের নিকট থেকে টন প্রতি মজুরী গ্রহণ করা সত্ত্বেও শ্রমিকদের কেবলমাত্র ভারতীয় ট্রাক প্রতি ৪০০ (চারশত) টাকা হারে মজুরী প্রদান করছিল। শ্রমিক নেতৃবৃন্দের বিরতিহীন আবেদনের প্রেক্ষিতে ১৯-০৩-২৩ খ্রি: তারিখে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মিজানুর রহমানের মধ্যস্থতায় বাংলাদেশ শ্রম আইন২০০৬(সংশোধিত-১৮)এর২১০(৮) ধারার বিধান মোতাবেক টনপ্রতি ১৫ (পনেরো) টাকা হারে শ্রমিকদের মজুরী প্রদানে সম্মত হয়ে নিস্পত্তিনামায় স্বাক্ষর করেন শ্রমিক ঠিকাদারের পক্ষে সাবেক এমপি পুত্র মীর তানজীর আহমেদ। নিস্পত্তিনামা মোতাবেক ১৯-০৩-২৩ তারিখ থেকে ৩০-০৪-২৩ তারিখ পর্যন্ত টনপ্রতি ১৫ (পনেরো) টাকা হারে শ্রমিকদের মজুরী পরিশোধ করলেও পরবর্তি মাসে অর্থাৎ মে মাসে শ্রমিক নেতৃবৃন্দকে মোজাফ্ফার গার্ডেনে ডেকে নিয়ে ভয় ভীতি দেখিয়ে ভারতীয় ট্রাক প্রতি ৫০০ (পাচশত) টাকা হারে মজুরী প্রদানের অবৈধ চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেন। যা টনপ্রতি ১০(দশ) টাকা হারের কাছাকাছি। সেই মোতাবেক অদ্যাবধি বন্দরে শ্রমিকদের মজুরী পরিশোধ করছেন। নির্বাচন পরবর্তী সময়ে ভোমরা বন্দরের শ্রমিক নেতৃবৃন্দ সকল ভয়কে জয় করে শ্রমিকদের অব্যাহত দাবির মুখে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর তাদের দাবিনামা পেশ করেছেন। যদি ঠিকাদারের পক্ষে মীর তানজীর কোন টালবাহানা করেন সেক্ষেত্রে বন্দরে যেকোন আনাকাক্ষিত ঘটনার জন্য মীর তানজীরই দায়ী থাকবেন বলেও তারা দাবিনামায় উল্লেখ করেছেন। এ বিষয়ে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: নং ১১৫৫ এর সভাপতি নজরুল ইসলাম এবং ১৯৬৪ এর সভাপতি আশরাফুল ইসলাম বাবলু জানান, একজন ঊর্দ্ধতন সরকারি কর্মকর্তার নিস্পত্তিনামাকে অগ্রাহ্য করে আমাদের দিয়ে অবৈধ চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার পর থেকে আমরা সাধারন শ্রমিকদের অব্যাহত চাপের মধ্যে ছিলাম। নূতন এমপি মহোদয় একজন শ্রমিক বান্ধব মানুষ।শ্রমিকের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার বিষয়ে তাঁর সুদৃষ্টি থাকবে বলে আমরা আশাবাদী।
Tag
আরও খবর