নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

প্রগতি ফাউন্ডেশন ঘোনা বাজার থেকে ৮০০ গ্রাহকের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে

প্রগতি ফাউন্ডেশন ঘোনা বাজার থেকে ৮০০ গ্রাহকের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে

 



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

৮০০ গ্রাহকের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি, সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ছনকা বাজারে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি, প্রগতি পল্লী উন্নয়ন ফাউন্ডেশন, প্রগতি এস.আর.সি.সি. লি. এর নামে অমল মন্ডল ও তার স্ত্রী বাসন্তি রাণী মন্ডল গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে অধিক লাভের প্রলোভনে টাকা আদায় এবং গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারগুলো তাদের প্ররোচণায় পড়ে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন। সম্প্রতি প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী পরিচালক প্রাণনাথ দাশ, তার স্ত্রী চেয়ারম্যান ইতি রানী বিশ্বাস ও সম্পাদক বিশ্বনাথ দাশের বিরুদ্ধে গ্রাহকদের সঞ্চয়কৃত শত কোটি টাকা নিয়ে লোপাটের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। এদিকে, ঘোনা ইউনিয়নে প্রায় ৮শ’ গ্রাহকের কাছ থেকে আনুমানিক দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের মহিলারা বাড়িতে হাঁস-মুরগি পালন করে ডিম বিক্রির টাকাগুলোও প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি ঘোনা আঞ্চলিক কার্যালয়ের জমা দিয়েছেন। এছাড়া ভিক্ষুকরাও তাদের জমানো অর্থকড়িগুলো এই অফিসে জমা রেখেছে। নানান কৌশলে গ্রামের সাধারণ মানুষের জমি বিক্রি করেও ডিপিএস করিয়ে নিয়েছে এই চক্রটি। সম্প্রতি গ্রাহকরা তাদের সঞ্চয়কৃত অর্থ ফেরত পাচ্ছে না। কিন্তু ডিপিএস ও সঞ্চয়ের টাকা উত্তোলন অব্যাহত রয়েছে। স্থানীয় গ্রাহকরা জানান, নাছিমা, দেবী রাণীসহ একাধিক মাঠকর্মীরা অধিক মুনাফার প্রলোভনে এখনও গ্রামে গ্রামে গিয়ে টাকা উত্তোলন করছে। স্থানীয়রা জানান, ম্যানেজার অমল তার চাচাতো ভাই গোবিন্দের কাছ ৪ লক্ষ টাকা, গোবিন্দের মেয়ের কাছ থেকে ২ লক্ষ টাকা দেয় এবং গোবিন্দের জামাইয়ের ১ লক্ষ টাকা নেয়। এখন টাকা চাইলে অমল তাদের কাছ থেকে আরো ৫ লক্ষ টাকা নিয়ে বাড়ি লিখে দেবে বলে জানা গেছে।

ভিক্ষুক জামিলা খাতুন জানান, আমার অতি কষ্টের উপার্জিত ৪০ হাজার টাকা দ্বিগুন দেওয়ার প্রলোভনে রাধা রাণী নিয়ে দেয়। এক সপ্তাহ আগে আমি টাকা চাইলে ম্যানেজার অমল ও তার স্ত্রী বাসন্তি রাণী আমাকে হাকিয়ে বের করে দেয়। তাছলিমা খাতুন নামের এক গ্রাহক জানান, আমি রাধা রাণীর মাধ্যমে প্রগতি সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটিতে ১লক্ষ ৬০ হাজার জমা রাখি। বর্তমানে আমার ফুসফুস নষ্ট হওয়ায় চিকিৎসার ভারতে যেতে হবে। কিন্তু তাদের কাছে টাকা চাইলেও নানান টালবাহানা করছে। গত ২০ ডিসেম্বর দেওয়া কথা থাকলেও এখনও পর্যন্ত টাকা দেয়নি। এ বিষয়ে আমি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।


 

Tag
আরও খবর