নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আসন্ন দুর্গাপূজায় ব্যতিক্রমী ধান দিয়ে প্রতিমা

আসন্ন দুর্গাপূজায় ব্যতিক্রমী ধান দিয়ে প্রতিমা




মোঃ আজগার আলী, সদর উপজেলা সাতক্ষীরা:   

সাতক্ষীরা কলারোয়ায় এবার ব্যতিক্রমী ধানের প্রতিমার দেখা মিললো। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষ্যে ধান দিয়ে তৈরি প্রতিমা প্রস্তুত করা হয়েছে পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপে। ধান দিয়ে মোড়ানো প্রতিমা এবারই প্রথম এই অঞ্চলে। সোনালী রঙের ধান দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখে যেনো মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো। ছোট ছোট ধান বসানো হয়েছে পুথির মতো। দেখতেও লাগছে অপরূপ।

ধানের প্রতিমা তৈরির কারিগর পৌরসদরের পালপাড়া গ্রামের কাজল পাল জানান, ‘৪ জন প্রতিমা শিল্পী নিয়ে মাস খানেক সময় লেগেছে এই প্রতিমা তৈরিতে। খরচ হচ্ছে আনুমানিক ৩৫ হাজার টাকার মতো। ধান লগেছে ২০কেজির মতো।’

তিনি আরো জানান, ‘এই মন্ডপে দুর্গা, কার্তিক গনেশ, স্বরসতি, লক্ষ্মী, অসুরসহ অনুসাঙ্গিক প্রতিমা তৈরির জন্য প্রথমে কাঠ, বাঁশ ও বিচুলির ফ্রেম বা কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। সেগুলো শুকিয়ে যাওয়ার প্রাক্কালে মাটি নরম থাকতে প্রতিমাজুড়ে ধান বসিয়ে দেয়া হয়েছে। ধান এমন ভাবে বসানো হয়েছে যাতে দেখলে মনে হবে প্রতিমাগুলো ধান দিয়েই তৈরি। এগুলো শুকিয়ে যাওয়ার পর প্রতিমার কিছু কিছু অংশ বিভিন্ন রং স্প্রে করা হয়েছে।’

ইতোমধ্যে ধানের প্রতিমা দেখতে ভিড় করছেন অনেকে।

কলরোয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সন্দিপ রায় জানান, ‘আগামি ২০ অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে। প্রতিমা বিসর্জন হবে ২৫ অক্টোবর। এবার উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৮টি পূজামন্ডপে শারদীয়া দুর্গোৎসব উদযাপিত হবে। সবচেয়ে বেশি মন্ডপ রয়েছে জয়নগর ইউনিয়নে। সেখানে ৯টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। আর পৌরসভায় আছে ৮টি মন্ডপ।’

তিনি আরো জানান, ‘আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরি ও সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। আশা করছি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে।’



Tag
আরও খবর