নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে সোমবার ১৫ কেজি গাঁজার চালানসহ ২ জনকে আটক করেছে । আটকের সময় ১৩টি প্যাকেট ভর্তি গাঁজা ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভৈরব থেকে একটি পিকাপভ্যানে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে আসছে। তথ্য অনুযায়ী আমরা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপ-পরিদর্শক মাহাবুব আলম ও মো. ফারুক মিয়াসহ ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বরে অবস্থান করি। বেলা ১২টার দিকে পিকআপভ্যানটি ঈশ্বরগঞ্জ গোল চত্বরে দাঁড় করানো হয়। এসময় চালক ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে গাড়ি তল্লাশি করে ১৩টি প্যাকেটে থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গাঁজার বহনকারী আটকৃতরা হলো হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দনা গ্রামের মোখলেস মিয়ার পুত্র মামুন মিয়া (২৫) ও লেদু মিয়ার পুত্র সাব্বির হোসেন (২৩)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, আকটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।


Tag
আরও খবর