নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় বহুলআলোচিত চা বিক্রেতা ইয়াছিন আলীর হত্যার ৪ দিন পর মস্তক উদ্ধার করেছে র‍্যাব-৬

সাতক্ষীরায় চা বিক্রেতা ইয়াছিন আলীর মস্তকবিহীন লাশ উদ্ধারের ঘটনায় জাকির হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের কামালনগর এলাকার একটি সেতুর নিচ থেকে খণ্ডিত মস্তক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

জাকির হোসেনের বাড়ি খুলনায়। তিনি সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন।

র‍্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ জানান, গত বুধবার (৩১ আগস্ট) সকালে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে ইয়াছিনের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়। এরপর গোয়েন্দা নজরদারি জোরদার করেন র‍্যাব সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী সকালে ইয়াছিনের খণ্ডিত মস্তক উদ্ধার করা হয়েছে। পাওনা টাকা না দেওয়ায় ইয়াছিনকে একাই হত্যা করেছেন বলে স্বীকার করেছেন জাকির।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট সকালে সাতক্ষীরা সদর থানা পুলিশ শহরের বকচরা এলাকায় বাইপাস সড়কের পাশে একটি জলাশয় থেকে চা বিক্রেতা ইয়াছিনের মস্তকবিহীন লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। 

Tag
আরও খবর