নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গাঁজার গাছকে কেন্দ্র করে মারধর, ইউপি সদস্যসহ আহত ৩

জামালপুরের সরিষাবাড়ীতে গাঁজার গাছ তুলে ফেলা কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্যসহ উভয়পক্ষে ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) ঘটনাটি মহাদান ইউনিয়নের বিলবালিয়া মধ্যপাড়া এলাকায় ঘটেছে।

পরে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বিলবালিয়া মধ্য পাড়া গ্রামের আ. হক মন্ডলের ছেলে ইউপি সদস্য সোহরাব হোসেন একই গ্রামের মৃত গুল মাহমুদের ছেলে মাহমুদুল হাসান নান্নুকে দেখে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। পরে নান্নু তার প্রতিবাদ করলে উভয়ের মধ্যে মারামারি লেগে যায়। প্রথমে নান্নুকে একা পেয়ে ইউপি সদস্য সোহরাব ও তার ছেলে রকিব ইচ্ছে মতো পেটায়। পরে এ সংবাদ নান্নুর স্বজনরা জানতে পেরে দেশীয় লাঠিসোঁটা নিয়ে সোহরাব ও রকিবকে মারতে যায়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে উভয়পক্ষকে ছাড়িয়ে দেয় এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।



আহতরা হলেন- ইউপি সদস্য সোহরাব হোসেন ও তার ছেলে রকিব মন্ডল। অপর পক্ষের আহতরা হলেন- মাহমুদুল হাসান নান্নু ও তার স্ত্রী সুরমা বেগম এবং তার মা চামেলি বেওয়া। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।


ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ নান্নু মিয়া তার বাড়ির কাছে থাকা আমার ২৬ শতাংশ জমি কিনে নেওয়ার প্রস্তাব দিয়ে আসছিল। আমি ওই জমি বিক্রি করব না বলে সে নানাভাবে শত্রুতা করে আসছে। কিছু দিন পূর্বে সে আমার জমিতে গাঁজা গাছ লাগিয়ে আমার সম্মানহানি করার চেষ্টা করে। পরে আমার ছেলে রকিব জানতে পেয়ে ওই গাঁজা গাছ তুলে ফেলে দেয়। গতকাল সে জমি কেনার কথা তুলে আমাকে ও আমার ছেলেকে তার স্বজনদের সঙ্গে নিয়ে মারধর করেছে।



অপরদিকে আহত নান্নু মিয়া জানান, সোহরাব মেম্বারের সমস্ত অভিযোগ মিথ্যা। সে তার ক্ষেতের জন্য ২ বস্তা সার আমাকে দিতে বলেছিল। আমি দেইনি। তারপর থেকেই সে আমাকে দেখতে পারে না। যেখানে দেখে সেখানেই অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারতে আসে। এ ছাড়া তার সঙ্গে আমার জমিজমা বা টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব নেই। শুধু সার না দেওয়াকে কেন্দ্র করে সে এসব করছে।


এ ছাড়াও নান্নু আরো জানান, তাদের জমি বর্গা নিয়েছে সেলিম ও ছাইফুল। ছাইফুল তার অংশে গাঁজা গাছ লাগিয়েছিল। পরে সমস্যা হবে বিধায় মেম্বারের ছেলে রকিব তা তুলে ফেলেছে। তারা যে মাদকসেবী এটা সমাজে সবাই জানে। সে অযথা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।


এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Tag
আরও খবর


৩ নং ডোয়াইল ইউনিয়ন বিএনপির জন সমাবেশ

৭০১ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে




সরিষাবাড়িতে এসি বাস উদ্ভোবন

৭০৮ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে