নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাপাহারে তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে দম্পত্তির বেহাল কষ্টে জীবন যাপন জীবনযাপন জীবন যাপন

প্রতিবন্ধী কষ্ট

সাপাহারে ৩ প্রতিবন্ধী সন্তান নিয়ে দম্পত্তির বেহাল কষ্টে জীবন যাপন


নওগাঁর সাপাহারে একই পরিবারে ৩টি প্রতিবন্ধী সন্তান নিয়ে ৩০বছর ধরে মানবেতর জীবন যাপন করছেন অসহায় একটি পরিবার।

জানাগেছে, উপজেলার ৫নং পাতাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কলমুডাঙ্গা গ্রামের বাসিন্দা সাইদুর রহমান কালু (৬৫) ও খাইরুন নেসা (৬০) দম্পতির ঘরে মোট ৬ সন্তানের মধ্যে ১ মেয়ে ও ৫ ছেলে। এর মধ্যে জন্মগতভাবে ছোট ৩ জন ছেলে জম্ম প্রতিবন্ধী। 

বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, বড় ২ ছেলে বিয়ের পরে তারা আলাদা থাকেন, অভাবের কারণে ছোট ৩ ভাই ও বাবা-মা কে সহযোগিতা করতে পারেন না তারা। 

প্রতিবন্ধী সন্তানের মা খাইরুন নেসা এই প্রতিবেদককে জানান, প্রতিবন্দ্বী বড় ছেলে নইমুদ্দীন (৩০), শইমুদ্দীন (২৬) ও আলফাজ (২৩) এরা জম্ম থেকেই প্রতিবন্দ্বী বড় প্রতিবন্দ্বী ছেলে ৩০বছর,মেঝ প্রতিবন্দ্বী ২৬বছর ও ছোট প্রতিবন্দ্বী ছেলে ২৩বছর ধরেই বিছানায় শুয়ে থাকেন তারা কেহই কথা বলতে কিংবা বসতে ও দাঁড়াতে  পারে না, চলাফেরা করতে পারে না, এমন কি বিছানায় শুয়ে থাকলে পাস ঘুরতে পর্যন্ত পারে না সে সাথে তারা কেহই নিজের হাতে তুলে খেতেও পারে না। তাদের নাওয়া খাওয়া পায়খানা-প্রসাব গোসল সবই করিয়ে দিতে হয় আমাদের। আমরা স্বামী স্ত্রী রাতে কেউ ঠিকমত ঘুমাতে পরি না।

একটি স্বাভাবিক সন্তান মানুষ করতে মা-বাবাকে অনেক কষ্ট করতে হয় তার মধ্যে এরা ৩জন সন্তানই প্রতিবন্ধী। আমাদের প্রতিবন্দ্বী সন্তানদের দেখে সমাজের অনেক মানুষ নানা রকম কটুউক্তি করে, তা সহ্য করেই শত দু:খ কষ্ট করে মানবেতর জীবন যাপন করতে হয় আমাদের।

এব্যাপারে ৫নং পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, সাইদুর রহমানের পারিবারিক অবস্থা ভাল নয়, তার ৩টি ছেলেই প্রতিবন্ধী, তারা প্রতিবন্ধী ভাতা পায়, কিন্তু তাদের পরিবারের জন্য সেই টাকা অতি সামান্য। তবে আমাদের ইউনিয়ন পরিষদে সরকারীভাবে যখন যে বরাদ্দ আসে আমি সাধ্যমত তার পরিবারে কিছু না কিছু প্রদানের চেষ্টা করি। তবে অসহায় পরিবারটিকে সহায়তার জন্য আমি সরকার বাহাদুর ও সমাজের বৃত্তবান মানুষদের এগিয়ে আসার জন্য আবেদন করছি।

প্রতিবন্ধী সন্তানের বাবা সাইদুর রহমান কালু বলেন, আমি এবং আমার স্ত্রী মারা গেলে এদের ভাগ্যে কি হবে কে দেখবে এদের তা এক মাত্র আল্লাহ্ তায়ালাই জানেন। 

আমি গরীব ভুমিহীন মানুষ নিজের কোন জমাজমি নাই মাঠে মানুষের কাজ করি, এখন বয়স হয়ে গছে আগের মত আর কাজ করতে পারি না, অভাবের সংসার তার মধ্যে  পর পর ৩টি প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ৩০ বছর ধরে খুব কষ্টে জীবন যাপন করছি। ইতোমধ্যে সাইদুর রহমান কালু তার অসহায় প্রতিবন্দ্বী সন্তানদের সাহয্যের জন্য সাপাহার উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট তার দু:খ কষ্টের বর্ণনা দিয়ে আবেদন জানিয়েছেন। কোন সুযোগ এলে তারা তাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানিয়েছেন।

প্রতিবন্দ্বী সন্তানদের নিয়ে ভবিষ্যত জীবনটুকু একটু স্বাচ্ছন্দে কাটাতে সাইদুর রহমান দম্পত্তি  

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী সহ সমাজের বৃত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তা জন্য আকুল আবেদন করেছেন। প্রতিবন্দ্বীদের পিতার সাথে যোগাযোগ করার নম্বার ০১৭৭৯-৯০৭৫৮৭।

আরও খবর