নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাঙ্গুনিয়ার আওয়ামী নেতৃবৃন্দের প্রতি তথ্যমন্ত্রী- "পিঁপড়ার শক্তিকেও তুচ্ছ ভাবতে নেই, লড়ে যেতে হবে"

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, "নির্বাচনে কে আসবে কি আসবে না, সেটা না দেখে নৌকার বিজয় নিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পিঁপড়ার শক্তিকেও তুচ্ছ ভাবতে নেই, শেষ পর্যন্ত লড়ে যেতে হবে।"


রোববার (১৯ নভেম্বর) রাতে তথ্যমন্ত্রীর মিন্টুরোডের সরকারি বাসভবন প্রাঙ্গণে রাঙ্গুনিয়ার সংসদীয় আসনের আওয়ামী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এদিন দুপুরে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-আংশিক বোয়ালখালী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম সংগ্রহের সময় অংশ নিতে রাঙ্গুনিয়ার সংসদীয় আসন থেকে সহস্রাধিক নেতাকর্মী ঢাকায় আসেন। তাদের সাথে রাতে তথ্যমন্ত্রী মতবিনিময় করেন। 


দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী আরও বলেন, "বিগত জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দুটো কথা মেনে চলার জন্য বলেন। জয়ের আগে যারা জিতে যায় তাদের হার নিশ্চিত এবং পিঁপড়ার শক্তিকেও তুচ্ছ ভাবার উপায় নেই। তাই নির্বাচনে কে এলো না এলো সেটা না ভেবে শেষ পর্যন্ত কাজ করে যেতে হবে।"


বিএনপির উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, "আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজকে সারাদেশে মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে, এতেই প্রমাণিত হয় কেউ নির্বাচন বর্জন করলেও জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে।"


সভায় অংশ নেন উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামসহ রাঙ্গুনিয়াস্থ জেলা, উপজেলা,  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের আওয়ামী নেতৃবৃন্দ।


Tag
আরও খবর