নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুরবানিকে সামনে রেখে টুং টাং শব্দে ব্যস্ত হয়ে পড়েছে রাংগুনিয়ার কামাররা

রাংগুনিয়ারর কামার



আর কয়েকদিন পরেই মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কুরবানিতে পশু জবাই এবং মাংস কাটার জন্য আগে থেকে প্রস্তুত হচ্ছে নানা রকম সরাঞ্জম। আর এসব তৈরি করতে গিয়ে কিছুটা ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কামাররা। তবে কয়লা ও লোহাসহ সব কিছুর দাম বেড়ে যাওয়া ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন কামারশিল্পীরা।বৃহস্পতিবার (২২ জুন) রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পশু কোরবানির জন্য দা, ছুরি, চাপাতিসহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে কামারপাড়ায় ঢুঁ মারছেন সাধারণ মানুষ। কেউ আসছেন ঘরে থাকা দা-বটি-ছুড়িতে শান দিতে। আবার কেউ আসেছেন নতুন করে তৈরি করতে।


একদিক দিয়ে চলছে হাঁপর টানা অন্যদিকে কয়লায় জ্বলছে লোহা। হাতুড়ি পিটিয়ে কামার তৈরি করছেন দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। ৫০ টাকা থেকে শুরু করে ১৮০ টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের দা, ছুরি,বটি, তৈরি করে দিচ্ছেন। চোখে মুখে ক্লান্তির ছাপ। তবুও থেমে নেই তারা।

সকাল পেরিয়ে রাত পর্যন্ত চলছে হাতুড়ি পেটার কাজ। ঈদের দিন ভোরবেলা পর্যন্ত চলবে এমন ব্যস্ততা। তবে কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না। কিন্তু পূর্ব পুরুষের ব্যবসা টিকিয়ে রাখতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান কামারশিল্পীরা।

উপজেলার রোয়াজারহাট, শান্তিরহাট, গোচরা বাজারের কামাররা বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি আমরা। বছরের বেশিরভাগ সময় অলস এবং বেকার বসে থাকতে হয়। প্রতিবছর কোরবানির ঈদে আমাদের জিনিসপত্রের কেনা-বেচা বেড়ে যায়। এ থেকে অর্জিত টাকায় সারা বছরের খোরাক জোগাড় করি।

গোচরা বাজারের কামারশিল্পী সুবাস বলেন, যতই দিন যাচ্ছে প্রযুক্তি ব্যবহারের দিকে মানুষ চলে যাচ্ছেন। বাইরের দেশের মাংস কাটার ছুরি, উন্নত মানের মাংস কাটার যন্ত্র, বিশেষ করে চায়না পণ্যের দিকে ঝুঁকছে মানুষ। যার ফলে কামার পল্লীতে এখন কাজ দিন দিন কমে যাচ্ছে। বছরের বেশিরভাগ সময় কামার শিল্পীরা অন্য কাজ করে তাদের পরিবার চালান।

আরও খবর