জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গর্জনিয়ায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও এম ইউ পি আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ...

রামু থানার বিশেষ অভিযানে গর্জনিয়ার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ। 


বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রামু থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরীর নির্দেশনায় গর্জনিয়া ইউনিয়নের বাজার থেকে রামু থানার অভিযানিক একটি টিম তাকে গ্রেফতার করে। 


আটক আব্দুল জব্বার ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রামু উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাহিন চৌধুরীর উপর হামলা ও নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে রামু উপজেলার গর্জনিয়া বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 


আব্দুল জব্বার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড হরিণ পাড়া এলাকার মৃতঃ হামজার ছেলে।


আটকের বিষয়টি নিশ্চিত করে রামু থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী বলেন, ২০১৮ সালের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীলতার দায়ে করা মামলায় তাকে আটক করা হয়। আটকের পর তার বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ পূর্বক আদালতে প্রেরণ করা হবে।  


এদিকে এম ইউ পি মোহাম্মদ আব্দুল জব্বারকে আটকের পর নিজ ওয়ার্ডে স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

Tag
আরও খবর