নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রামু থানায় বেড়েছে দালালের দৌরাত্ম্য, ভোগান্তিতে সেবাগ্রহীতা

কক্সবাজারের রামু থানায় দালাল চক্রের দৌরাত্ম্য বেড়েই চলেছে। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, রামু থানার সামনে কম্পিউটারের দোকানগুলোতে উৎপেতে থাকে দালালরা। সেবাগ্রহীতারা থানায় আসলে দালালেরা তাদেরকে টার্গেট করে বিভিন্ন কৌশলে জিজ্ঞেস করে জিডি করবে কি-না, না-কি অভিযোগ করবে অথবা জিজ্ঞেস করে মামলা করবে কি-না। এর কোনোটি মিলে গেলেই দালাল চক্রটি সেবাপ্রার্থীকে সহযোগিতার কথা বলে কম্পিউটারের দোকানে নিয়ে যায়। কম্পিউটার দোকানে গিয়ে মামলা অথবা অভিযোগ লেখার পর বিভিন্ন কৌশলে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।


শুধু তাই নয়, দালাল চক্রটি থানায় আসা লোকজন, বাদী-বিবাদীর মোবাইল নম্বর সংগ্রহ করে থানার আশেপাশের দোকানগুলোতে বিচার বা মিমাংসার নামে দুই পক্ষ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।


এ-সব দালাল চক্রের সাথে রামু থানার কয়েকজন উপ- পরিদর্শকের (এসআই) গভীর শখ্যতা রয়েছে। রামু থানার সামনে জাহেদ কম্পিউটারের মালিকের ছেলে জামশেদুল হক এসআই সুনয়ন বড়ুয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। কম্পিউটার দোকানে কাজ করা জামশেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মামলায় সহযোগিতার আশ্বাস দিয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক বিধবা নারীর থেকে ২৭ হাজার টাকা সহ ৭ আনা ওজনের একটি স্বর্ণের চেইন হাতিয়ে নেয় জামশেদ। পরে গত ৩১ আগস্ট রামুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হস্তক্ষেপে হাতিয়ে নেওয়া অর্থের ২৫ হাজার টাকা ও ৭ আনা ওজনের স্বর্ণের চেইনটি এসআই সুনয়ন বড়ুয়ার মাধ্যমে ফিরিয়ে দিতে বাধ্য হয় জামশেদ। 


এদিকে ছাত্রনেতা মোহাম্মদুল হক জনি বলেন," থানার সামনে ফ্যাসিস্ট সরকারের দালালদের সাথে কিছু কিছু পুলিশের এখনো যোগসূত্র রয়েছে। তাঁদের সাথে যোগসাজশ না থাকলে এ-সব কাজ করা অসম্ভব দালালদের। আমি আশা করি রামু থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ পুলিশের মাধ্যমে নাগরিক সেবা পাবে। এছাড়াও বিষয়টি পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাদের আমলে নেয়া দরকার।"


অন্যদিকে ছাত্রনেতা আরিফুল ইসলাম নয়ন বলেন, বিগতদিনে স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের ক্ষমতা দেখিয়ে দালাল চক্রটি সেবাগ্রহীতাদের কাছে বিপুল অর্থ হাতিয়ে নিতো। পরিতাপের বিষয় সরকার পতন হলেও এসব চক্রের পতন এখনো হয়নি। "


রামু থানার সামনে দালাল চক্রের দৌরাত্ম্যের বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবু তাহের দেওয়ানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে



রামু রশিদনগরে ট্রেনে কা টা পড়ে ২ জনের মৃ ত্যু

৬৮৯ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে