নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কক্সবাজারে মাদকসেবী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কক্সবাজারের রামুতে মাদকসেবী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।


মঙ্গলবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে রামু মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।


নিহত বাবুল হোসেন (৩০) চেইন্দা খোন্দকার পাড়ার নুরুল হকের ছেলে এবং ৩ সন্তানের জনক বলে জানা যায়।


মিঠাছড়ি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছুরুত আকম জানান, রাত ৮ টার দিকে পার্শবর্তী বাজারে একজন লোকের সাথে নেশাগ্রস্ত অবস্থায় ঝগড়া হয় আলী হোসেনের। ঝগড়ার এক পর্যায়ে আলী হোসেনের বড়ভাই এসে সমাধান করে দিয়ে নিজ বাড়িতে চলে যায়।


পরে ক্ষিপ্ত হয়ে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে ধারালো দা দিয়ে তার বড়ভাই বাবুল হোসেনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আলী হোসেন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এলাকার লোকজন জানান, প্রায় সময় আলী হোসেন নেশাগ্রস্ত হয়ে এলাকার মানুষের সাথে ঝগড়া দিত। কেউ কিছু বললে তার উপর ক্ষিপ্ত হতো।


এই বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ঘাতক আলী হোসেন কে ধরতে পুলিশ কাজ করছে।



Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে



রামু রশিদনগরে ট্রেনে কা টা পড়ে ২ জনের মৃ ত্যু

৬৮৯ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে