নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রামুতে ১১৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করলো ‘প্রতিশ্রুতি’

কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন বলেছেন, গুণগত শিক্ষাই শিক্ষার্থীদের স্বপ্নপূরণে এগিয়ে নেবে। এজন্য নিজের প্রচেষ্টা, সাহস ও আত্মবিশ^াসকে সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে। সফল মানুষেরা সবাই স্বচ্ছল পরিবার থেকে জন্ম নেয়নি। নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে অনেকে নিজ প্রচেষ্টায় সফল সর্বোচ্চ শিখরে আরোহন করেছে। কক্সবাজারের ইতিপূর্বে দায়িত্বরত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ অনেকে কৃষক পরিবার থেকে সফলতা অর্জন করেছেন। একটি সুশিক্ষিত প্রজন্মের মাধ্যমে সমাজ তথা দেশকে এগিয়ে নেয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো শিক্ষা।

রামুর পশ্চিম মেরংলোয়ায় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন প্রতিশ্রুতি আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ছাত্রছাত্রী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন এসব কথা বলেন।

শুক্রবার, ২১ জুন বিকালে পশ্চিম মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পশ্চিম মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার আলম। প্রতিশ্রুতি'র সভাপতি মো. নছিবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইরফাত সিদ্দিকী বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা বখতেয়ার আহমদ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ি জামাল উদ্দিন কোম্পানি, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাবেয়া বসরী, সমাজসেবক মাহবুবুল আলম ও আজিজুল ইসলাম, এবি ব্যাংকের সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম, রামু উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুল আলম, ইসলামিক আলোচক মাওলানা আবুল ফয়েজ, রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুসলেহ উদ্দিন।

অনুষ্ঠানে সংবর্ধিতদের মধ্যে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আলম, বাকলিয়া সরকারি কলেজের শিক্ষার্থী আবরার বিনতে শামস, মহসিন কলেজের শিক্ষার্থী আরমান হোসাইন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ছাত্রছাত্রী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারি ১১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিবৃন্দ সংবর্ধিতদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে



রামু রশিদনগরে ট্রেনে কা টা পড়ে ২ জনের মৃ ত্যু

৬৮৯ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে