নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রামুতে ৪ বছর পর নানা কর্মসূচির মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন

রামুতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ ১৪৩১ উদ্বোধন হয়েছে । ১৪ এপ্রিল রবিবার ভোরে প্রভাতী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে দিনের কর্মসূচির শুরু হয়েছে।

বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ বেতার’র মহাপরিচালক রবিন্দ্রশ্রী বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম।

বর্ষবরণ ১৪৩১ এর আহবায়ক বশিরুল ইসলাম বলেন, বাঙ্গালী ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ প্রতি বছরের ন্যায় এ বছরও নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে।

এ অনুষ্ঠান রামুবাসী ধর্ম,বর্ণ নির্বিশেষে উদযাপনের মধ্যদিয়ে সম্প্রীতি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

বর্ষবরণ উদযাপন পরিষদের সদস্য সচিব মানসী বড়ুয়া বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘ ৪ বছর পর রামুতে বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ উদযাপিত হচ্ছে। বর্ষবরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক সুনীল বড়ুয়া। এতে উপস্থিত ছিলেন ধর্শদর্শী বড়ুয়া, উৎপলা বড়ুয়া, মানসী বড়ুয়া, বিভাষ সেন গুপ্ত জিকমী, বাসু দেব মন্ডল, সংগীত বড়ুয়া, অরন্য শর্মা, চম্পক বড়ুয়া।

প্রতিযোগিতা উপ-পরিষদের আহবায়ক খালেদ শহীদ বলেন, ১০টি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে। রামু উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ৩ গ্রুপে প্রায় দেড়শতাধিক প্রতিযোগী অংশ নেন।

বিকালে বাঙালি সাজো, সংবর্ধনা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ, স্থানীয় ও সংগঠন ভিত্তিক পরিবেশনা, রাতে লোকজ পরিবেশনার মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান সমাপ্ত হবে।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে



রামু রশিদনগরে ট্রেনে কা টা পড়ে ২ জনের মৃ ত্যু

৬৮৯ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে