নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পিরোজপুরে জামায়াতের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে পৌর জামায়াতের ব্যবস্থাপনায় পিরোজপুর–নামাজপুর–ইন্দুরকানী সড়কের বলেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকা সড়কাংশ মেরামত করা হয়। জামায়াতে ইসলামীর ঘোষিত চার দফা কর্মসূচির অংশ হিসেবে সমাজ সংস্কার কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, ফলে প্রতিদিনই এ পথে যাতায়াতকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। পৌর জামায়াতের নেতাকর্মীরা নিজ উদ্যোগে শ্রম দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তুললে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, পৌর জামায়াতের আমির ইসহাক আলী খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, জনগণের দুর্ভোগ লাঘব ও সমাজ উন্নয়নে জামায়াতে ইসলামীর সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag
আরও খবর