আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা করেছেন পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ ইদ্রিস আলী। শনিবার (৭ নভেম্বর) রাতে পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (মাছুয়াপাড়া) জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ মতবিনিময় সভা করেন তিনি।
সমাজসেবক আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল। কাওছার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আবু সুফিয়ান, তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলাম রাখু, মেম্বার পদপ্রার্থী হায়দার আলী, সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী। এছাড়াও উপস্থিত ছিলেন কয়েক হাজার নারী-পুরুষ। মতবিনিময় সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল জব্বার। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার করে আগামী নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করেন চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী।
১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে