তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা

যুব দিবস

‌‍দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"-এই প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও ফুয়াদ শাহরীয়ারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, উদ্যোক্তা আলমগীর হোসেন প্রামানিক, কল্পনা আক্তার, হামার পীরগাছা যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল হোসেন সহ অনেকে।

আলোচনা শেষে যুবদের ঋণ বিতরণ, প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ বিতরণ, কেক কাটা, বিভিন্ন স্টল পরিদর্শন ও  গাছের চারা বিতরণ করেন অতিথিরা। 

অনুষ্ঠানে যুব উন্নয়ন কার্যক্রম, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় যুবকদের দক্ষতা অর্জন, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং কর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও স্বাবলম্বী হতে আগ্রহী যুবকদের মধ্যে যুব ঋণ বিতরণ করা হয়।

আরও খবর


পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

২ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে