নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় বন্ধু কল্যাণ সমিতির আয়োজনে বন্ধু সমাবেশ ও সম্মাননা প্রদান

বন্ধু সমাবেশ

রংপুরের পীরগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে বন্ধু কল্যাণ সমিতির উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিনব্যাপী পীরগাছা রেসিডেন্সিয়াল মডেল কলেজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পীরগাছা জেএন সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮২ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নারী অতিথিদের জন্য বালিশ খেলা এবং দিনব্যাপী বিভিন্ন আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অংশগ্রহণকারীদের মুগ্ধ করে।

বন্ধু কল্যাণ সমিতির সভাপতি জাকির আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “বন্ধুত্ব একটি অমূল্য বন্ধন। দীর্ঘদিন পর এমন আয়োজনে একত্রিত হয়ে পুরনো স্মৃতি রোমন্থন করার সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা উচিত।”

অনুষ্ঠানে বক্তব্য দেন পীরগাছা জেএন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান, মৌলভী শিক্ষক আব্দুর রউফ মিয়া, ক্রীড়া শিক্ষক সিদ্দিকুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান, ১৯৮২ ব্যাচের বন্ধু ডা. এসএম রওশন আলম, আব্দুল হান্নান ও মাসুদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন নাসির আহমেদ, নুরুজ্জামান মন্ডল, কৈলাশ মহন্ত, শাহিনুর আলম, লিয়াকত আলী, সাজু মিয়া সহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও খবর