নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছা উপজেলা ঠিকাদার সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফতার মাহফিল

রংপুরের পীরগাছা উপজেলা ঠিকাদার সমিতির আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ আবু সুফিয়ান।

উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, পীরগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ডায়েল, সহসভাপতি রবী লাহিড়ী, কোষাধ্যক্ষ মর্তুজার রহমান তারা এবং সদস্য আবু সাঈদ রাসেল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠিকাদার আমিনুল ইসলাম রনজু, আবু দাউদ আনসারি সোহেল, মিজানুর রহমান, শাহ রনজু মিঞা, রওশন জামিলসহ উপজেলার বিভিন্ন এলাকার ঠিকাদারগণ।

ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময়ের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর