নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পীরগাছায় স্বাগত র‌্যালি

স্বাগত র‌্যালি

রংপুরের পীরগাছায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল স্বাগত র‌্যালি করেছে উপজেলা ছাত্রশিবির। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পীরগাছা সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালিটি শাপলা চত্ত্বর, পীরগাছা বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, স্বাধীনতা চত্ত্বর, রেলগেইট, বটতলী, হাইস্কুল রোড, রেলওয়ে স্টেশন রোড, বালিকা বিদ্যালয় রোড হয়ে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায় যোগ দেন তারা। 

পথসভায় সহকারী দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ১৯৭৭ সালে ছাত্রশিবির প্রতিষ্ঠা পায়। প্রতিষ্ঠা পর থেকে ছাত্রশিবির কখনো ফুল বিছানা পথ ছিলো না। এই দীর্ঘপথ পাড়ি দিতে ছাত্রশিবিরের ২৩৪জন প্রাণ দিতে হয়েছে।

রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ বলেন, ইসলামি ছাত্রশিবির এখন শুধু দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেয় না। ইসলামি ছাত্রশিবির এখন আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেয়। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। সব কাঠখড় পুড়িয়ে ইসলামি ছাত্রশিবির এখন জনপ্রিয় সংগঠন।

অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল, জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রকাশনা সম্পাদক আহমেদ ফয়সাল, আইন সম্পাদক মশিউর রহমান, পীরগাছা পূর্ব শাখার সভাপতি মোস্তাফিজার রহমান, পশ্চিম শাখার সভাপতি আব্দুর রহিম, পীরগাছা সরকারি কলেজ শাখার সভাপতি সেলিম আহমেদসহ অনেকে।

আরও খবর