নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আখতার হোসেনের হুঁশিয়ারী: “খুন ও হেনস্থার রাজনীতি করলে পরিণতি হবে হাসিনার মতো”

আখতার হোসেন

১১ দলীয় জোটের নারী কর্মীদের হেনস্থা এবং সমর্থকদের ওপর হামলার অভিযোগে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া এবং সুষ্ঠু ভোটের অধিকার চাওয়া সাধারণ মানুষের ওপর হামলা চালালে এর ফল শুভ হবে না।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজারের বিভিন্ন সড়কে মিছিল শেষে একটি পথসভায় বক্তব্যকালে তিনি একথা বলেন। 

নারী কর্মীদের হেনস্থা ও তওবা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনি প্রচারণার সময় ১১ দলীয় জোটের নারী কর্মীদের ওপর কুরুচিপূর্ণ মন্তব্য ও শারীরিক হেনস্থা করা হচ্ছে। “আমাদের বোনদের সাথে বেয়াদবি করে পার পাওয়া যাবে না। এখনো সময় আছে, বোনদের কাছে ক্ষমা চেয়ে তওবা করুন। রাজনীতিকে পলিসির জায়গায় নিয়ে আসুন, অন্যথায় ১২ তারিখের নির্বাচনে নারীরা আপনাদের ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।”

তারেক রহমানকে উদ্দেশ্য করে আখতার হোসেন বলেন, বিদেশে দীর্ঘ সময় অবস্থান করেও তিনি তার কর্মীদের আধুনিক গণতন্ত্রের দীক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। “তারেক রহমান সাহেব পলিসির কথা বলেন, আর তার কর্মীরা ‘পেটুয়া বাহিনী’ নিয়ে সাধারণ মানুষের ওপর হামলা চালায়। ৫ই আগস্টের পরের বাংলাদেশে খুনের রাজনীতি আর মেনে নেওয়া হবে না।

সাধারণ ভোটারের ওপর হামলার প্রতিবাদে তিনি বলেন, উপজেলার মমিনবাজারে সম্প্রতি ধানের শীষে ভোট দিতে অস্বীকার করে ‘শাপলা’ মার্কায় ভোট দেওয়ার কথা বলায় এক সাধারণ ভোটারকে পিটিয়ে রক্তাক্ত করেছে বিএনপি কর্মীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ”আমরা আওয়ামী লীগের আমলে বুলেটের সামনে দাঁড়াতে ভয় পাইনি, এখন আপনাদের বাঁদরামিও সহ্য করব না। যদি সাধারণ মানুষের ওপর হাত তোলা হয়, তবে প্রতিটি ঘরে আবু সাঈদের মতো হাজারো বীরের জন্ম হবে। প্রয়োজনে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হবে, কিন্তু জনগণের অধিকার নিয়ে কোনো আপোষ হবে না।”

এসময় পারুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, পারুল ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আলমগীর হোসেন, সেক্রেটারী আব্দুল্লাহিল আসাদ, এনসিপির আহবায়ক শহিদুল ইসলাম দুলাল, সেক্রেটারী লোকমান হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও খবর