নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রংপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহ আলম বাসারের পীরগাছায় গণসংযোগ

রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহ আলম বাসার নির্বাচনি গণসংযোগ শুরু করেছেন। পীরগাছার সন্তান হিসেবে তিনি এলাকায় ব্যাপকভাবে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনব্যাপী তিনি পীরগাছা উপজেলার বিভিন্ন হাটবাজার, পথেপ্রান্তর ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে নিজের অবস্থান ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এ সময় তিনি ভোটারদের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থন প্রত্যাশা করেন।

গণসংযোগকালে শাহ আলম বাসার বলেন, “যিনি স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হবেন, তিনি যে দলই ক্ষমতায় থাকুক না কেন, আন্তরিকতা ও সদিচ্ছা থাকলে এলাকার উন্নয়ন করা সম্ভব। আমি দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে পীরগাছা-কাউনিয়ার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “যদি পীরগাছা-কাউনিয়ার ভোটাররা এলাকার প্রকৃত উন্নয়নের স্বার্থে দলীয় রাজনীতির বাইরে গিয়ে একজন যোগ্য স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করতে চান, তাহলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো।”

উল্লেখ্য, শাহ আলম বাসার পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ফজর আলীর ছেলে। তিনি কাউনিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগমের ভাই। পাশাপাশি তিনি সাবেক গ্রামীণ ব্যাংক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ছিলেন এবং অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ সালের প্রাক্তন ছাত্র। তিনি হরিণ মার্কা নিয়ে নির্বাচন করছেন। 

আরও খবর