নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-01-2026 07:54:49 pm

হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছায় প্রতিবছরের মতো তিন সহস্রাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।অন্তত দশটি গ্রামের হতদরিদ্র প্রান্তিক শ্রেণির মানুষ কম্বল পেয়ে শীত নিবারণের সুযোগ লাভ করেছে।

এসময় পস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, সোনাদানা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা ইস্কান্দার, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম,পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন,আকিজ উদ্দিন,সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হাজরা,প্রেস ক্লাবের সভাপতি মোঃশফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম, অলিউল ইসলাম,তপন পাল প্রমুখ। 

এদিকে নতুন কম্বল পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেন শীত কাতর মানুষ আনন্দ প্রকাশ করেন ।

কম্বল বিতরণের পূর্বে সমবেতদের সমুখে আনোয়ার আলদীন বলেন,শীত-দুর্যোগ-দু:সময়ে আমরা এই অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি।এই অঞ্চলের রাস্তাঘাট উন্নয়নে আমরা সাধ্যমতো ভূমিকা পালন করছি । মসজিদ, মাদ্রাসা,হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে । সুপেয় পানির অভাব দূর করতে কয়েকটি গ্রামে,বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। আনোয়ার আলদীন বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। কপিলমুনি-পাইকগাছা এলাকায় অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। এই এলাকায় দরিদ্র মানুষের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। এসময় তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হয় ।


রবিবার ১৮ জানুয়ারি এত্র অঞ্চলে দারিদ্র্যসীমার নীচে বসবাসরতদের মাঝে চাদর ও খাদ্যসামগ্রী বিতরণ বিতরণ করা হবে।

আরও খবর