নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী পীরগাছার কৃতিসন্তান আবদুল্লাহ আল ফারুক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের মধ্যে শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন পাঁচজন। তাদের মধ্যে পীরগাছা উপজেলার সন্তান আবদুল্লাহ আল ফারুক নির্বাচিত হয়েছেন। এই কৃতিত্ব অর্জন পীরগাছা উপজেলার জন্য গর্বের মুহূর্ত এবং তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

আবদুল্লাহ আল ফারুক পীরগাছা সদর ইউনিয়নের পবিত্রঝাড় গ্রামের কাজী আজিজুল ইসলাম ও আখলিমা খানমের ছেলে। তিনি ২হাজার ৯১৭ ভোট পেয়ে জকসুর কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। তাঁর এ সাফল্যে পুরো পীরগাছা উপজেলাবাসী গর্বিত এবং তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং শিক্ষকগণ অত্যন্ত আনন্দিত।

আবদুল্লাহ আল ফারুক ২০২১ সালে পবিত্রঝাড় কারামতিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল এবং ২০২৩ সালে তা’মিরুল মিল্লাত মাদরাসা থেকে আলিম পাস করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র হিসেবে অধ্যয়ন করছেন।

আবদুল্লাহ আল ফারুকের বাবা কাজী আজিজুল ইসলাম তার ছেলের এই সাফল্যে গর্বিত। তিনি বলেছেন, “আমার ছেলে তার পরিশ্রমের মাধ্যমে আজকে এই অবস্থানে এসেছে। তার এই অর্জন পীরগাছা উপজেলার জন্য একটি বড় গর্বের বিষয়। আমি আশা করি, সে ভবিষ্যতে আরও বড় কিছু করবে এবং আমাদের এলাকা এবং দেশকে গর্বিত করবে।”

আরও খবর