সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে কোনো ধরনের উৎসব আয়োজন ছাড়াই নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে পীরগাছার দারুল ইসলাম মাদরাসা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে পীরগাছা সদর ইউনিয়ন সংলগ্ন মাদরাসা চত্বরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয় এবং বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ সময় বই বিতরণ ও ফলাফল প্রকাশ করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, হাফেজ নুর ইসলাম, আশিকুর রহমান, মাসুদুর রহমান ও অফিস সহকারী আনিছুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা।
এদিকে ২০২৫ সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় দারুল ইসলাম মাদরাসা থেকে তৃতীয় শ্রেণির মোট ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে অংশগ্রহণকারী ১৫ জন শিক্ষার্থীই সফলভাবে কৃতকার্য হয়। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখে। মাদরাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৬ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে