নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে পীরগাছা পরিসংখ্যান কর্মকর্তা ময়নুল হাসান চৌধুরীর কন্যা

নাফিসা বিনতে হাসান

রংপুরের পীরগাছা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ময়নুল হাসান চৌধুরীর কন্যা ‘নাফিসা বিনতে হাসান’ চলতি বছরের এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

জানা গেছে, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেন। তার এ অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষকবৃন্দ ও সহপাঠীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

সফল শিক্ষার্থী তার এই অর্জনের পেছনে বাবা-মা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি ভবিষ্যতে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে কন্যার সাফল্যে অনুভূতি প্রকাশ করে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ময়নুল হাসান চৌধুরী বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে এই সাফল্য অর্জন করেছে। তার এই অর্জনে আমি গর্বিত। দেশ ও মানুষের কল্যাণে সে যেন নিজেকে উৎসর্গ করতে পারে-এটাই আমাদের প্রত্যাশা।”

তার এই সাফল্যে পীরগাছা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

নাফিসা বিনতে হাসানের বাবা ময়নুল হাসান চৌধুরী পীরগাছা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুরের তাজনগর গ্রামে। তার মা হাসনা বেগম তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নাফিসা বিনতে হাসান ২০২২ সালে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২৪ সালে কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাস করে। 

আরও খবর