নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় কাশিয়াবাড়ী দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মাধুরী আক্তার মিষ্টিকে সংবর্ধনা

মাধুরী আক্তার মিষ্টিকে সংবর্ধনা

২০২৫ সালের দাখিল পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে মাধুরী আক্তার মিষ্টি। তার এই উজ্জ্বল সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের জোয়ার বয়ে গেছে।

মিষ্টি আক্তারের কৃতিত্বে অনুপ্রাণিত হয়ে তাকে এক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ী দাখিল মাদ্রাসা চত্ত্বরে। যেখানে শিক্ষক, অভিভাবক, সহপাঠীসহ নানা শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মিষ্টি আক্তারের এ প্লাস অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, পুরো পীরগাছা উপজেলার জন্য গৌরবের বিষয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, পরিশ্রম, অধ্যবসায় ও সৎ প্রচেষ্টায় সাফল্য অর্জন করা সম্ভব মিষ্টি তারই উজ্জ্বল প্রমাণ।

মিষ্টি আক্তার নিজের প্রতিক্রিয়ায় জানান, “এই ফল আমার শিক্ষকদের দিকনির্দেশনা, পরিবারের সমর্থন এবং আমার নিজের পরিশ্রমের ফল। আমি ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণে কাজ করতে চাই।”

মাদ্রাসা সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছাওলা ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি নাজির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন কান্দি কাবিলাপাড়া মাদ্রাসার উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, ছাওলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশফেকুর রহমান, কাশিয়াবাড়ী দাখিল মাদ্রাসার সহসুপার আব্দুর রশিদ, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, পীরগাছা প্রেসক্লাব সেক্রেটারী আব্দুল কুদ্দুছ সরকার, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হাফেজ ফুয়াদ শাহরীয়া, ওয়ার্ড বিএনপি সেক্রেটারী সায়েদুল হক, মাদ্রাসা সহকারী শিক্ষক জাহেদুল ইসলামসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

আরও খবর