দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

অসুস্থ মায়ের সেবায় দৃষ্টান্ত স্থাপন নজরুলের11 পাশে দাঁড়াল ‘পীরগাছা আলোর কাফেলা'

পাশে দাঁড়াল ‘পীরগাছা আলোর কাফেলা'

প্রায় ১০বছর আগে মারা যান নজরুল ইসলামের বাবা আনোয়ার হোসেন। বেশ কয়েক মাস আগে তার মা কছিরন বেগমের ডায়াবেটিস ধরা পড়ে। এরপর নানা রোগে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশায়ী। সারা শরীরে ঘা উঠেছে। ঘৃণায় যখন তার মায়ের পাশে কেউ ঘেঁষতে চায় না তখন তার সেবায় ব্যস্ত নজরুল। মায়ের প্রতি সন্তানের কর্তব্যের এমন বিরল দৃষ্টান্ত দেখা গেলো রংপুরের পীরগাছায় সদর ইউনিয়নের জানেরপাড় গ্রামে।

নজরুল ইসলামের বড় ভাইয়ের স্ত্রী কয়েক মাস আগে মারা যান। নজরুলের স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। তার বড় ভাই অন্য কাজে ব্যস্ত থাকলেও নজরুল তার মাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন। নিজহাতে খাওয়ানো, তার মায়ের কাপড় পরিস্কার করা, গোসলসহ সব কাজ নজরুল করে থাকেন। ষাটোর্ধ্ব কছিরন বেগম কোনো কথা বলতে পারেন না। চলাফেরা এমনকি কোনো ইশারাও করতে পারেন না। এখন শুধু পানি খেয়ে বেঁচে আছেন। 

নজরুলের মায়ের প্রতি অগাধ ভালবাসা ও তার মায়ের অসুস্থতার কথা শুনে তাদের পাশে দাঁড়ান স্বেচ্ছাসেবী সংগঠন 'পীরগাছা আলোর কাফেলার' টিম। রোববার (২৬ অক্টোবর) দুপুরে তারা তাদের সংগঠন থেকে খাদ্য সামগ্রিসহ তার মায়ের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক উপস্থিত ছিলেন। নজরুল ইসলামের মাকে দেখে সমাজসেবা কার্যালয় থেকে আর্থিক সহায়তা ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন। 

‘পীরগাছা আলোর কাফেলার’ সভাপতি মোস্তাফিজার রহমান রিপন বলেন, এ এলাকায় এক সময়  জুয়া ও নেশায় ভরে গিয়েছিল। আমরা সহনীয় পর্যায়ে আনতে পেরেছি। আমাদের প্রধান লক্ষ্য সবাইকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখা ও ভালো কাজে সহযোগিতা করা। তিনি আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে আজ আমরা চাউল এক বস্তা, সয়াবিন তেল এক লিটার, মসলা, ডাল, চিনি, সেমাই, আলু, পেঁয়াজ, কাঁচা বাজার, আঙ্গুর, কমলা, রসমালাই সহ ঔষধ নজরুলের হাতে তুলে দিয়েছি। 

এসময় উপস্থিত ছিলেন ‘পীরগাছা আলোর কাফেলার’ সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট, উপদেষ্টা আবুল কাশেম মিন্টু, জাহাঙ্গীর আলম খাঁন, সাংগঠনিক সম্পাদক মামুন, প্রচার সম্পাদক আব্দুর রহিমসহ আরও অনেকে।  

আরও খবর