নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মঙ্গলদ্বীপ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন

উদ্বোধন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে রংপুরের মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হেলথ ক্যাম্প ও ‘বেগম রোকেয়া স্মৃতি স্বাস্থ্য সেবা কেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বেগম রোকেয়ার জন্মস্থান মিঠাপুকুর (পায়রাবন্দ) নামক স্থানে স্বাস্থ্য সেবা কেন্দ্রটির উদ্বোধন করেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন।  

এতে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, বেগম রোকেয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল ও মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান প্রমুখ। এসময় মঙ্গলদ্বীপ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে হেলথ ক্যাম্পে অনেক উপকারভোগী বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।  

মঙ্গলদ্বীপ সামাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে নবপ্রতিষ্ঠিত ‘বেগম রোকেয়া স্মৃতি স্বাস্থ্য সেবা কেন্দ্রটি’। পাশাপাশি গরীব ও অসহায় নারীদের স্বাস্থ্য সেবাসহ গর্ভবতী মা ও শিশু পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে সংস্থাটি। 

আরও খবর