নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় এই প্রথম উদ্বোধন হলো পাওয়ার ফিট জীম সেন্টার

উদ্বোধন

রংপুরের পীরগাছায় এই প্রথম উদ্বোধন হলো ট্রিপল আর নামে পাওয়ার ফিট জীম সেন্টারের। শনিবার সন্ধ্যায় পীরগাছা মেডিকেল রোডে পাওয়ার ফিট জীমের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। 

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আবু তারেক পাভেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল হক লিটন, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সোবহান মিয়া, সেনাসদস্য পরিমল চন্দ্র, পুলিশ উপপরিদর্শক মোস্তাফিজার রহমান, শিক্ষক আব্দুস ছালাম, উপজেলা জাকের পার্টির সভাপতি আবু বক্কর সিদ্দিক, জাতীয় পার্টি নেতা লাবলু মিয়া, ব্যবসায়ী আব্দুল বাতেন, পীরগাছা কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম শুভ ও সাধারণ সম্পাদক শামীম সরদার, পাওয়ার ফিট জীমের স্বত্ত¡াধিকারী শাহ মো. রাকিবুজ্জামান রাকিব, রাশেদুজ্জামান রাশেদ ও রোকনুজ্জামান সহ আরও অনেকে। এর আগে দোয়া পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম মোতালেব হোসেন। পরে পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন পাওয়ার ফিট জীমের সব যন্ত্র ঘুরে দেখেন।

পাওয়ার ফিট জীমের স্বত্ত¡াধিকারী শাহ মো. রাকিবুজ্জামান রাকিব জানান, লাভের আশায় নয় গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ট্রিপল আর নামে পাওয়ার ফিট জীম সেন্টারের উদ্বোধন করা হলো। জীম সেন্টারে সব বয়সী মানুষেরা এখানে ভর্তি হতে পারবে। জীম সেন্টার প্রতিষ্ঠা করা আমার ছোটবেলার একটি লালিত স্বপ্ন। আমি চায়না দেশে চাংসা ইউনিভার্সিটি সাইন্স এন্ড টেকনোলজি থেকে বিএসসি পাশাপাশি জীম বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। 


আরও খবর