নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় পাওয়া যাচ্ছে রাণী আপার কেমিক্যালমুক্ত দই

রংপুরের পীরগাছায় পাওয়া যাচ্ছে রাণী আপার নিজহাতে তৈরি সম্পূর্ণ কেমিক্যালমুক্ত দই। একজন সফল উদ্যোক্তা হতে এবং মানুষকে ভালো জিনিস খাওয়ার প্রত্যয় নিয়ে দুই মাস আগে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের বকশি বাজার (চাচার হোটেল সংলগ্ন) ‘আতিকা সুলতানা দই ঘর’ নামে তিনি একটি দোকান দেন। দোকানের সার্বিক দায়িত্ব পালন করেন রাণী বেগম নিজেই। তার সাথে সহযোগিতা করেন স্বামী হযরত আলী, বাবা আনছার আলী ও স্কুল পড়ুয়া মেয়ে আতিকা সুলতানা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাণী আপার দইয়ের দোকান ঘরটি রংপুর ও সুন্দরগঞ্জ রোডের বকশি বাজারের আরেক বিখ্যাত পেটচুক্তি চাচার হোটেল সংলগ্ন অবস্থিত। সেখানে রাণী আপা তার নিজহাতে তৈরি করা দই খেতে সবশ্রেণির মানুষ ভীড় করছেন। কেউ কেমিক্যালমুক্ত দই খেয়ে আত্মতৃপ্তির ঢেকুর ছাড়ছেন। ক্রেতা রশিদুল ইসলাম, ওবায়দুল হক, মোস্তাক আহমেদ জানান, তারা জানতো না এই এলাকায় কেমিক্যালমুক্ত দই পাওয়া যায়। দই খেয়ে মনে হলো আসলে এটি খুব সুস্বাদু, ভালো মানের। এক বাটি দই ৩০টাকা হলেও মানের দিক থেকে দাম কোন ব্যাপার না বলে অনেকেই জানান।

‘আতিকা সুলতানা দই ঘর’ এর পরিচালক রাণী বেগম বলেন, তিনি একজন ভালো উদ্যোক্তা হতে কেমিক্যালমুক্ত দই তৈরি করেন। তার চাওয়া মানুষ খেয়ে যেন প্রশংসা করে। তিনি ভালো জিনিস মানুষকে খাওয়ানোর চেষ্টা করে। ন্যাচারাল দই। শুধু দুধ ও চিনি দ্বারা তৈরি। এতে কোন ভেজাল নাই। রাণী বেগম বিশ্বাস করে ভালো জিনিস খেলে মানুষের শরীর ভালো থাকে। তার অনেক স্বপ্ন সফলতা অর্জন করা।    

 

আরও খবর