নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কোথায় নেই অনিয়মের ছোঁয়া পীরগাছার ত্রিপুর আজিজ আহমেদ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কোথায় নেই অনিয়ম ও দুর্নীতির ছোঁয়া রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের ত্রিপুর আজিজ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন্নাহার বেগমের। তিনি যোগদানের পর থেকে কর্তব্যের অবহেলার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কমতে শুরু করেছে। ওই স্কুলে প্রধান শিক্ষকসহ পাঁচজন মহিলা শিক্ষক রয়েছেন। তবে গতকাল রোববার দুপুরে স্কুলে গিয়ে দেখা যায়, পাঁচজন শিক্ষকের মধ্যে তিনজন উপস্থিত আছেন। বাকি দুইজন অনুপস্থিতির কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, সহকারী শিক্ষক শাহিদা বেগম জমি কিনতে গেছে আরেকজন তার বাবা অসুস্থ হওয়ায় চলে গেছেন।  

তারা যে যার মতো করে স্কুলে যায় আসে। মুক্তিযোদ্ধার স্ত্রী হওয়ায় প্রধান শিক্ষক সামসুন্নাহার বেগম কাউকে তোয়াক্কা করেন না। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দেন স্কুলের জমিদাতা পরিবারের সদস্য জিএম ফিরোজ আহমেদ।

তিনি তার অভিযোগে উল্লেখ করেন, একমাস পূর্বে স্কুলের টয়লেট ভেঙে ইট, রড ও দুটি স্টিলের দরজা রাতের আঁধারে লোক মারফত বিক্রি করে দেন। দুই লক্ষ টাকার মধ্যে নামমাত্র স্কুলের রঙ করে বাকি টাকা আত্মসাত করেন প্রধান শিক্ষক। তিনি ঠিকমতো স্কুলে আসেন না ফলে বিদ্যালয়টি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এবিষয়ে কেউ কিছু বলতে গেলে মামলা দেওয়ার হুমকি দেন তিনি। প্রধান শিক্ষক সামসুন্নাহার বেগম ২০১৮ সালে যোগদানের সময় ১১০জন শিক্ষার্থী ছিলেন কিন্তু বর্তমানে ওই স্কুলে মাত্র ৭৩জন শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে উপস্থিত থাকে হাতেগোনা কয়েকজন। শুধু কি তাই! হাজিরা খাতায় ঠিকমতো শিক্ষার্থীদের এন্ট্রি নেই।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক সামসুন্নাহার বেগম বলেন, আমি এব্যাপারে কিছু জানিনা তবে স্কুলের সাবেক সভাপতি আলমগীর হোসেন সব জানেন। ত্রিপুর আজিজ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শরীফ সুন্দর হাইস্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেনকে এবিষয়ে ফোন দিলে তিনি ফোন কেটে দেন।

স্কুলের ইট ক্রেতা খাজা ফরিদ উদ্দিন সাড়ে সাতশো ইট কেনার কথা স্বীকার করেন। 

দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন জানান, এবিষয়ে একটি অভিযোগ হয়েছে। অচিরেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর