নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্রদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্রদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

রংপুরের পীরগাছায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের উপর গুলিবর্ষণ ও মিথ্যা মামলা দেন উপজেলা বিএনপির আহবায়ক ও পীরগাছা বাজার সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে শনিবার  (৭ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পীরগাছায় থানায় এ মামলা করা হয় বলে জানা গেছে। 

বিক্ষোভ সমাবেশে ছাত্ররা আমিনুল ইসলাম রাঙার বিরুদ্ধে চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-দখলদার, দুর্নীতিবাজ এবং ক্ষমতার অপব্যবহারকারী লোক কিভাবে বিএনপিতে স্থান পায়, বিএনপি হতে তার অপসারণ দাবি। পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি পদ থেকে অপসারণ। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন এখনও ওই বাজারে সাধারণ সম্পাদক পদে বহাল আছেন। তার পদত্যাগ এবং গত ৫ আগস্ট উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের ব্যক্তিগত অফিস রক্ষা করতে গিয়ে আমিনুল ইসলাম রাঙা ছাত্র-জনতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুণিবর্ষণ করেন। এতে ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়। এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমিনুল ইসলাম রাঙা ও আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের শাস্তির দাবি করেন তারা।

সমাবেশে ছাত্ররা মিথ্যা মামলার প্রতিবাদে বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলে ছাত্রদের নামে মিথ্যা মামলা দিয়েছেন আমিনুল ইসলাম রাঙা। অথচ সেদিন পীরগাছায় কোন ভাঙচুর হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্র-জনতার নামে মিথ্যা মামলা দিয়েছেন তিনি। মিথ্যা মামলায় শিকার ছাত্র-জনতা-গোলাম রব্বানী, শামিম মিয়া, অন্তর মিয়া, শাকিল মিয়া, জুয়েল মিয়া, শাহিন মিয়া, কাওসার, নাইম মিয়া, সাদ মিয়া, সৌমিক, কামরুল, রুবেল, মাফি মিয়া, সাইদুর, বাবু, রিমন, মামুন, রকেট, বিলু মিয়া, শামিম-২, মমিনুল ও নজরুল ইসলাম বাবু। এসময় ছাত্র-জনতা আমিনুল ইসলাম রাঙার নামে পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করেন। মামলা না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা থানার সামনে রোডে অবস্থান করবেন বলে জানান।

এবিষয়ে থানা ওসি সুশান্ত কুমার সরকার জানান, মামলা প্রক্রিয়াধীন। তবে আমিনুল ইসলাম রাঙা ছাত্র-জনতার উপর মিথ্যা মামলা প্রত্যাহারের একটি কপি ফেসবুকে দেখা গেলেও থানা ওসি সুশান্ত কুমার জানান, প্রত্যাহারের কপি এখনো আমরা অফিসিয়ালভাবে পাইনি। এব্যাপারে আমিনুল ইসলাম রাঙার ফোনে একাধিকবার ফোন দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।             

আরও খবর