নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পেকুয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম

কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল থামিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে একটি চাঁদাবাজচক্র। আহতেরা হলেন, সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনা এলাকার মৌলভী আবুল শরীফের ছেলে মুজাহিদুল ইসলাম (৩৮) ও তার ভাই সাইফুল্লাহ (৩৬)। শুক্রবার (৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী ফতেহ আলী মাতবর পাড়া এলাকায় এঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


স্থানীয় লোকজন বলেন, পশ্চিম গোঁয়াখালী মাতবর পাড়ায় আবাসিক আশ্রায়নে জমির প্লট কেনাবেচা চলছে।পেকুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুজাহিদ তার জমি (প্লট) ক্রেতা হালিমা সাদিয়াকে দখল হস্তান্তর করতে আসে। সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করার সময় মুজাহিদ ও মাতবর বাড়ির মৃত নুরুল কাইয়ুম চৌং এর ছেলে মো.সোহেল গং এর মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।


আহত মুজাহিদুল ইসলাম বলেন, ফতেহ আলী মাতবর বাড়ির পাশে আমাদের জমি রয়েছে। সেখানে আবাসিক আশ্রয়ন গড়ে উঠবে। এদিন তাঁর জমি ক্রেতা হালিমা সাদিয়াকে দখল হস্তান্তরের কথা ছিল। জমি পরিমাপ করার সময় সোহেল গং বাঁধা দিলে পরিমাপ কাজ বন্ধ হয়ে যায়। আমরা দু’ভাই মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে মুন্সি তারেকের বাড়ির সামনে পথরোধ করে সোহেলের ছেলে নুর সোবহান ওরফে দুহান, ভাই মানিক, ভাগিনা আরজিবুল তোহা, বোন রিনা সোলতানাসহ ৫-৬ জন লোক দুভাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে ও মারধর করে। তারা মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।


তিনি আরো বলেন, সোহেল একজন চাঁদাবাজ। আমার কাছ থেকে ৭ লক্ষ টাকা চাঁদাদাবী করে। চাঁদাবাজি মামলায় কিছুদিন আগে জেল থেকে এসেছে। প্লট কেনাবেচার সময় তাকে চাঁদা দিতে হয়। চাঁদা না দেওয়ায় এবং কারাগারে যাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে আমাদের প্রাণনাশ চেষ্টা চালিয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানায়,লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৫৭২ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে


ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

৬৪৭ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে




পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭০৩ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে