নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পেকুয়ায় জেল থেকে ফিরে বাদীকে উলঙ্গ করে মারধর,আহত-৩

ভিসা সংক্রান্ত লেনদেনের মামলায় প্রায় এক মাস কারাভোগ করে এসে বাদীকে উলঙ্গ করে নির্দয় পিটিয়ে গুরুতর জখম করেছে আসামি ও তার স্বজনরা। এসময় আরো দু’শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউপির হাজিরপাড়া নুরুল আলম কোম্পানী স্টেশনে এঘটনা ঘটে।


আহতেরা হলেন, রাজাখালী ইউপির মিয়ার পাড়া এলাকার মৃত মো. আলীর ছেলে আজিজ করিম (৩৮), আবদুল মোনাফের মেয়ে লীজা (১২) ও চার বছরের শিশু সোনিয়া। আহতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


জানাগেছে, মিয়ার পাড়া এলাকার সিএনজি চালক আজিজ করিম ও প্রতিবেশী মৃত বশরত আলীর ছেলে নুরুল আবছার ওরফে ফকির আবছার এর মধ্যে ভিসা সংক্রান্ত লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। আজিজের দায়ের করা মামলায় জেলও খাটেন নুরুল আবছার।


আহত আজিজ করিম বলেন, মিয়ার পাড়া থেকে রিজার্ভ মহিলা যাত্রী নিয়ে বাঁশখালী নাপোড়া যাচ্ছিলাম। হাজির পাড়া নুরুল আলম কোম্পানি স্টেশনে পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা নুরুল আবছার ওরফে ফকির আবছার, ছেলে আজাদ, ভাই নুরুল কবির গাড়ি গতিরোধ করে ব্যাপক মারধর শুরু করে। এমনকি তারা আমাকে টেনে হেঁচড়ে বের করে উলঙ্গ করে নির্দয় পেটান। এসময় গাড়িতে থাকা দু’শিশু যাত্রীও তাদের মারধরে গুরুতর জখম হন।

তিনি আরো বলেন, ভিসা সংক্রান্ত লেনদেনের মামলায় ফকির আবছার আমার মামলার আসামি। গত ২৪ এপ্রিল দীর্ঘ সাতাশ দিন জেল খেটে এসেছেন। তাঁরা আমাকে নিশ্চিত প্রান নাশের চেষ্টা চালিয়েছে।


প্রত্যক্ষদর্শী, রাজাখালী ইউপির গ্রাম পুলিশ কায়সার বলেন, স্টেশনে প্রকাশ্যে একজন লোককে উলঙ্গ করে মারধর করা মানবাধিকারের চরম লঙ্গন। হামলাকারীরা এলাকার প্রভাবশালী। জেল থেকে ফিরে বাদীকে নিষ্টুরভাবে পিটিয়েছে। শত শত মানুষ দেখেছে মারধরের এমন ঘৃন্য দৃশ্য। আমরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেছি।


গাড়িতে থাকা যাত্রী মোর্শেদা বেগম বলেন, মুখের ভাষায় প্রকাশ করা যাচ্ছেনা এমন বর্বর ঘটনা। আমরা চরম আতঙ্কে ছিলাম। মারধরে আমার দুশিশু কন্যাও রেহায় পায়নি। আমি এর দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।


ইউপির সদস্য নেজাম উদ্দিন নেজু বলেন, আমি বিষয়টি স্থানীয়দের কাছে শুনেছি। আজিজের সাথে যেটি ঘটেছে এটি অত্যন্ত ঘৃনিত। তাঁরা আপন দুলাভাই-শ্যালক। এর আগেও আজিজকে মেরে মাথা ফেটে দিয়েছিল। তাকে নিঃস্ব করে দিয়েছে ফকির আবছার। এটা কঠোর শাস্তি হওয়া উচিৎ।

###

Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৫৭২ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে


ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

৬৪৭ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে




পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭০৩ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে