নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পেকুয়ায় ভুল চিকিৎসায় নারীর মৃত্যু ভুয়া ডাক্তার পলাতক

কক্সবাজারের পেকুয়ায় ভুয়া ডাক্তারের ভুল চিকিৎসায় আয়েশা বেগম নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ডাক্তার গা-ঢাকা দিয়েছেন। নিহত আয়েশা বেগম (২৩) উপজেলার টইটং ইউনিয়নের ছনখোলা গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী। জানা গেছে, আয়েশার সামান্য জ্বর এবং মাথাব্যথা শুরু হলে পরিবারের লোকজন টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনের তথাকথিত ডাক্তার বিকে শীল হিরুর চেম্বারে নিয়ে যান। এ সময় তিনি রোগীকে একটি স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে রোগীর অবস্থার অবনতি হয়। অবস্থা দেখে তিনি চেম্বার থেকে পালিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে রোগীর আত্মীয়স্বজন আয়েশাকে উদ্ধার করে। এরপর তারা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আয়েশার স্বামী হেলাল উদ্দিন জানান, ডাক্তার আমাকে কিছু না জানিয়ে একটি স্যালাইন ও একটি ইনজেকশন পুশ করেন।


এর ২ ঘণ্টা পর তার স্ত্রী মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাবিহা মেহজাবিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই রোগী ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, তথাকথিত ডাক্তার হিরু দীর্ঘদিন ধরে ডাক্তার সেজে ভুল চিকিৎসা দিয়ে আসছে। এর আগেও তার চেম্বারে এসে অনেকেই ভুল চিকিৎসার শিকার হয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দীন মাজেদ চৌধুরী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৫৭২ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে


ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

৬৪৭ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে




পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭০৩ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে