নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নদীতে মাছ নয়, জেলের জালে প্লাস্টিকের বোতল বিশ্ব নদী দিবসে বক্তারা

নদীতে মাছ নয়,জেলেদের জালে মেলে প্লাস্টিকের খালি বোতল। দখল দূষণের কারণে নদীতে মাছ বিলুপ্ত প্রায়। নদী কেন্দ্রীক জেলেরা কর্মহীন হয়ে পড়ে মানবেতর জীবন-যাপন করছে।


নদী রক্ষায় সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করলেও সংশ্লিষ্ট দপ্তর গুলোর দায়িত্বহীনতায় এ করুণ দশা নদীগুলোর। দ্রুত উচ্ছেদ অভিযানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্তাবাবুদের প্রতি জোর দাবী জানান বক্তারা।


রবিবার সকাল ৯ টায় পেকুয়া উপজেলার বঙ্গোপসাগরের মোহনা ভোলা খাল সংলগ্ন রাবারড্যাম এলাকায় বিশ্ব নদী দিবসে মানববন্ধন, জেলে উৎসব ও জেলেদের জীবন নিয়ে পথ নাটিকা অনুষ্ঠিত হয়।

ওয়াটার কিপার্স বাংলাদেশ,জাতীয় নদী জোট ও স্থানীয় পরিবেশ সংগঠন সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশনের আয়োজনে পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে ও মরিয়ম মারিয়ার সঞ্চালনায় মুল প্রবন্ধ পাঠ করেন, সেইভ ন্যাচার সেইভ লাইফ ফাউন্ডেশন ট্রাষ্টি ও পরিবেশকর্মী দেলওয়ার হোসাইন।


বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুদ্দিন খালেদ,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা বাবু সুপানন্দ বড়ুয়া, সহকারী মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, পরিবেশকর্মী সাংবাদিক জালাল উদ্দীন ও সাংবাদিক মুহাম্মদ হাসেম।

পেকুয়া উচ্চ বিদ্যালয়, পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থী, শ্রমিক সংগঠন, মহিলা সমিতি, জেলেরা ও সাধারণ মানুষেরা একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

গানে গানে নদীর গুরুত্ব তুলে ধরেন বাউল শিল্পী জাকের হোসেন ও তার দল।

কর্মহীন জেলেদের জীবনচিত্রের নাটিকায় অভিনয় করেন পেকুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুমি আক্তার ও জান্নাতুল নাঈমা।

Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৫৭২ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে


ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

৬৪৭ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে




পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭০৩ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে