নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পেকুয়ায় বিদেশে অবস্থান করেও পুলিশি মামলায় আসামি

সৌদি আরবে অবস্থান করেও পুলিশের দায়ের মামলায় আসামি হয়েছেন আজিজুল হক নামের এক ব্যক্তি। তিনি পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার বজল আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আসামির পিতা বজল আহমদ। এছাড়া আজিজুল হক তাঁর নিজস্ব ফেসবুক আইডি থেকেও ভিডিও বার্তায় তাঁর বিদেশ থাকার অবস্থান নিশ্চিত করেছেন।


গেলো মঙলবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র পেকুয়ার বারবাকিয়া বাজারে পুলিশের সাথে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার, ওসিসহ (তদন্ত) ১২জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বুধবার বিশেষ ক্ষমতা আইন ও পুলিশকে সরকারি কাজে বাধা দিয়ে হামলা ও গাড়ি ভাঙচুর করার কারনে দুটি মামলা রুজু করে থানা পুলিশ। পেকুয়া থানার উপপরিদর্শক ( এসআই) মফিজুর রহমান বাদী হয়ে মামলা দুটি করেন। দুটি মামলাতেই ১৩২ নম্বর আসামি আজিজুল হক। মামলা দুটিতে এজাহারনামীয় আসামী রয়েছে ১৫১জন। এছাড়া এক হাজার থেকে এক হাজার একশ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।


মামলার এজাহার থেকে জানা যায়, সাঈদীর গায়েবানা জানাজার পর জামায়াত নেতা নুরুজ্জামান ও বদিউল আলম জিহাদির নেতৃত্বে আসামীরা বেআইনিভাবে জড়ো হয়ে সরকার বিরোধী ও উস্কানিমূলক শ্লোগান দিতে থাকে। একসময় তাঁরা পুলিশের ওপর হামলা করে ওসিসহ ১২জন পুলিশ সদস্যকে রক্তাক্ত জখম করে।


এব্যাপারে আজিজুল হক জানান,দেশের কয়েকজন শুভাকাঙ্খী থেকে মামলায় আমার নাম আছে জেনে অবাক হয়েছি। এটা কেমন মামলা। অবস্থান করছি সৌদি আরবে আর বাংলাদেশের মারামারির ঘটনায় মামলার আসামী হয়ে গেলাম।


তিনি আরও জানান, ২০২২ সালের ৪ অক্টোবর থেকে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছি আমি। এখানে শ্রমিকের কাজ করে পরিবার চালাই। আমার মামলার খবর শুনে পরিবারের সবাই দুশ্চিন্তায় আছেন।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত নয় এমন কেউ আসামী হলে অবশ্যই চার্জশিটে তাঁদের নাম বাদ যাবে।

Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৫৭২ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে


ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

৬৪৭ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে




পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭০৩ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে