নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাব-মেরিন নৌঘাঁটি ও বানৌজা শেখ হাসিনা সড়ক পেকুয়াকে বিশ্ব দরবারে পরিচিত করেছে

কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পরিচিতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকেল ৩টায় পেকুয়া বাজারস্থ সমবায় কমিউনিটি সেন্টার হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম আযম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম এমএ।


এসময় তিনি বলেন, বিএনপি সরকার আমলে পেকুয়াকে উপজেলায় রুপান্তর করলেও কাঙ্ক্ষিত উন্নয়নে অনেক পিছিয়ে ছিল। কিন্তু আ’লীগ সরকার গঠন করার পর থেকে পেকুয়াকে উন্নয়নে অগ্রাধিকার প্রদান করেন। সর্বশেষ দেশের বৃহত্তর প্রকল্প সাব-মেরিন নৌঘাঁটি ও বানৌজা শেখ হাসিনা সড়ক পেকুয়া উপজেলাকে বিশ্ব দরবারে পরিচিত করেছে। এছাড়াও সরকার প্রত্যন্ত গ্রামে উন্নয়নে অগ্রাধিকার দেয়ায় পেকুয়ার প্রতিটি ইউনিয়নে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়। আগামীকে ঐক্যবদ্ধ আ’লীগের নেতৃত্বে পেকুয়ায় নৌকার গণজোয়ার সৃষ্টি করতে হবে। ভোট আসলে অতীতের মত কিছু খন্দকার মোস্তাক বিরোধিতা শুরু করেন। অথচ তারা মাঠের রাজনীতিতে জনশূন্য।



বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, প্রধান বক্তার বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুদ্দিন খালেদ।


আরো বক্তব্য দেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.বারেক, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি শহিদুল ইসলাম হিরু, জেলা পরিষদের সদস্য এইচ এম শওকত, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সালাহ উদ্দিন মাহমুদ ,কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম শাহেদ, কক্সবাজার জেলা ক্লার্ক সমিতির সভাপতি সাবেক ছাত্রনেতা আতাউল ইসলাম মুন্সি, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ।


এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা বশির আহমদ, আবু তালেব, রাজাখালী ইউপির সাবেক চেয়ারম্যান ছৈয়দ নুর, বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন,শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জান চৌধুরী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আহমদ, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম শাহ জামাল,সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী।

Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৫৭২ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে


ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

৬৪৭ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে




পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭০৩ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে