নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পেকুয়ায় ২টি অস্ত্র, বুলেট ও কার্তুজসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ২জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


র‍্যাব-১৫ কক্সবাজারের প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া ডাবল ব্রিজের উপর কতিপয় দুষ্কৃতকারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে অস্ত্র-গোলাবারুদসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুলাই (শনিবার) পৌনে ৩টার দিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) কক্সবাজারের সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল সমূহস্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের কাছে দুইজন দুষ্কৃতকারী ধৃত হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তিদের দেহ ও সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১টি ওয়ান শুটার সিঙ্গেল ব্যারেল গান, ১টি ওয়ান শুটার থ্রী কোয়ার্টার গান, ৬ রাউন্ড এমজি বুলেট, ৫ রাউন্ড ১২ বোর কার্তুজ, ২ টি বাটন মোবাইল ফোন ও ৩টি সীম কার্ড উদ্ধার করা হয়।


পেকুয়ায় ২টি অস্ত্র, বুলেট ও কার্তুজসহ গ্রেপ্তার ২


গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ীরা হলেন- পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকার মোঃ গোলাম কাদেরের পুত্র মোঃ রিদোয়ান (৩২), মৃত সেলিমের পুত্র মোঃ সোহেল মিয়া ওরফে সাইফুল (প্রকাশ কালু) (২৩)। গ্রেপ্তার পরবর্তী তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, র‍্যাবের আভিযানিক দল সমূহস্থানে পৌঁছানোর পূর্বেই অস্ত্র ব্যবসার সাথে জড়িত ৪জনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন দুষ্কৃতকারী পালিয়ে গেছে। এসময় তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ধৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিগণ এলাকার চিহ্নিত অস্ত্রধারী, অপরাধ চক্রের সক্রিয় সদস্য এবং অবৈধ অস্ত্র-গোলাবারুদ নিজেদের হেফাজতে ও নিয়ন্ত্রণে রেখে বিভিন্ন দুষ্কৃতিকারীদের কাছে বিক্রয়সহ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো।


র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৫) এর অভিযানে উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ ধৃত অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, গ্রেপ্তারকৃত ২ ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Tag
আরও খবর
পেকুয়া অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার

৫৭২ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে


ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫

৬৪৭ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে




পেকুয়ায় ইউপি সদস্য আফছার গ্রেফতার

৭০৩ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে