নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীর পাংশায় কবরস্থানে অগ্নিসংযোগ, দোষীদের শনাক্তে তদন্ত শুরু

রাজবাড়ীর পাংশায় কবরস্থানে অগ্নিসংযোগ, দোষীদের শনাক্তে তদন্ত শুরু রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর ঈদগাহ্ মাঠসংলগ্ন কবরস্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। রবিবার (৭ ডিসেম্বর) ভোররাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানের কেয়ারটেকার প্রথম আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে মাইকে ঘোষণা করে গ্রামবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। খবর পেয়ে পাংশা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক বলেন, “প্রাথমিকভাবে তদন্ত করে মনে হয়েছে এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়। পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।” ঈদগাহ ও গোরস্থান কমিটির সভাপতি ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “এটি অত্যন্ত জঘন্য ও অপরাধমূলক কাজ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে এ ধরনের ঘটনা সচেতনভাবে ঘটানো হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” ঘটনাটিকে কেন্দ্র করে গ্রামবাসী, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং এলাকাবাসীকেও সন্দেহজনক কোনো তথ্য পেলে দায়িত্বশীলদের জানানোর আহ্বান জানানো হয়েছে।
আরও খবর