নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পাংশায় গলায় ফাঁস নিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আলপনা (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছেন। আলপনা আল আমিন চুন্নুর (২৮) স্ত্রী।


​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ৩ অক্টোবর রাত আনুমানিক ৪টার দিকে আলপনা তার স্বামীর বসতঘরের আড়ার সঙ্গে শাড়ির কাপড় দিয়ে গলায় ফাঁস দেন। স্বামী আল আমিন চুন্নু শব্দ পেয়ে ঘরে এসে দেখেন তার স্ত্রী গলায় ফাঁস নিয়েছেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। প্রতিবেশীরা শাড়ী কেটে আলপনাকে নিচে নামিয়ে আনেন, তবে ততক্ষণে তিনি মারা গেছেন।


​জানা যায়, মৃত আলপনা প্রায় ৪-৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং বর্তমানে তাদের ৯ মাসের একটি পুত্রসন্তান জীবিত আছে। আল আমিন এবং আলপনা উভয়েরই এটি দ্বিতীয় বিবাহ ছিল এবং তাদের পূর্বের সংসারেও সন্তান রয়েছে।


স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ লেগেই থাকত। প্রাথমিক ধারণা, এই পারিবারিক অশান্তির কারণেই আলপনা আত্মহত্যা করেছেন। ​খবর পেয়ে পাংশা থানার এসআই সাজ্জাদ হোসেন শাওন ঘটনাস্থলে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

Tag
আরও খবর