নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মুখে কালো কাপর বেঁধে তুহিন হত্যার প্রতিবাদ জানালো পাংশার সাংবাদিকরা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী তুলে রাজবাড়ীর পাংশায় শোক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার পাংশা প্রেসক্লাবের আয়োজনে শোক র‌্যালিটি প্রেসক্লাবের সামনে মালেক প্লাজা থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে স্থানীয় ও জেলার সাংবাদিকরা র‌্যালিতে অংশ নেন।


পরে ঘন্টা ব্যাপী মানববন্ধনে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক আমার দেশের প্রতিনিধি এম.এ জিন্নাহ সভাপতিত্বে ও বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদের সঞ্চালনা বক্তব্য রাখেন বিডি ২৪ লাইভ ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, সিনিয়র সাংবাদিক দৈনিক কুষ্টিয়ার কাগজের সহ সম্পাদক কাজী সেলিম, প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সরদার, প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক দৈনিক কালবেলার প্রতিনিধি শামীম হোসেন, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রতিনিধি এস কে পাল সমীর, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি সাকী মাহবুব, এশিয়ান টিভির ক্যামেরা পারন্সন আল-আমিন হোসেন, দৈনিক আমার সংবাদের কালুখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাকিবুল ইসলাম পরিমল কুমার বিশ্বাস দৈনিক দেশচিত্র পাংশা উপজেলা প্রতিনিধি প্রমুখ।

Tag
আরও খবর