নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ





জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউল ফেরদৌস রাইট-এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

সোমবার (৭ জুলাই) বিকেল ৪টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচবিবি পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ গোলজার হোসেন, আহ্বায়ক, জয়পুরহাট জেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম এ ওয়াহাব, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি, এবং অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, আহ্বায়ক, পাঁচবিবি পৌর বিএনপি।


বক্তারা অভিযোগ করে বলেন, “জনপ্রিয় ও সক্রিয় নেতা জিয়াউল ফেরদৌস রাইট-কে ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে।” বক্তারা আরও জানান, গত ২৫ জুন পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনা হত্যা মামলায় উদ্দেশ্যমূলকভাবে জিয়াউল ফেরদৌস রাইট কে জড়ানো হয়েছে, যা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করার একটি কৌশল। তার  মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

Tag
আরও খবর