নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জয়পুরহাটের পাঁচবিবি থেকে মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ০২ জন গ্রেপ্তার

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন দানেশপুর এলাকা থেকে মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ০২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর থানাধীন 
কল্যাণপুর এলাকার মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে
মোঃ বাবুল হোসেন (৬৭) ও পাঁচবিবি থানাধীন 
দানেশপুর এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে  মোঃ মোরসালিন সরকার (২৩)।
 
গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল জেলার পাঁচবিবি থানাধীন দানেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের নিকট হতে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতরে লুকিয়ে রাখা মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেছে। 
 
সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃত আসামী বাবুল এবং মোরসালিনদ্বয় কষ্টিপাথর মূর্তি পাচারকারী। তারা কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করতঃ সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো।
 
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা গতকাল প্রাচীন কালো পাথরের বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তিটি পার্শবর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রাখে এবং ধৃত আসামী বাবুল আরো জানায় যে, সুযোগবুঝে ধৃত আসামী মোরসালিন এর মাধ্যমে উল্লেখিত প্রাচীন কালো পাথরের (কষ্টিপাথর) “বিষ্ণু মূর্তি” টি পাচার করবে। ধৃত আসামী বাবুল এবং মোরসালিন অবৈধভাবে প্রাচীন মূল্যবান কালো পাথরের (কষ্টিপাথর) বিষ্ণু মূর্তি অবৈধভাবে সংগ্রহ করে পার্শবর্তীদেশে (বিদেশে) পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে The Special Powers Act, ১৯৭৪ এ শাস্তিযোগ্য অপরাধ করেছে।
 

এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তাদেরকে  হস্তান্তর করা হয়েছে।
Tag
আরও খবর