নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর মিল্টন চেয়ারম্যান কে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩ নম্বর আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মামুনুর রশীদ মিল্টনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) সকাল ১১টায় আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের মানুষ এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান মামুনুর রশীদ মিল্টন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়া সত্বেও এখনো কীভাবে চেয়ারম্যান পদে বহাল থাকে।তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম  করে আসছে। সঠিক সময় অফিস থাকে না এতে করে ইউনিয়নের উন্নয়নের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ত্রাণ ও ভাতা বণ্টনসহ বিভিন্ন সেবায় অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ রাহিদ হোসেন
আহবায়ক উপজেলা কৃষকদল,হারুন অর রশিদ রাজু সভাপতি আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপি,
নুরুল হোদা ইউপি সদস্য  ও সাধারণ সম্পাদক আয়মা ইউনিয়ন বিএনপির,হারুন অর রশিদ লিটন আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক,ইউপি সদস্য জাকির হোসেনসহ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, যুবসমাজ ও ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে চেয়ারম্যানকে অপসারণ করে এলাকায় সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

Tag
আরও খবর